গাজায় ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৭২, খাদ্য বিতরণকেন্দ্রেও হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষারত অবস্থায় হামলার শিকার হন।

রোববার (২৯ জুন) দিনভর চলা হামলার বিস্তারিত তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার মেডিকেল সূত্রগুলো জানিয়েছে, শুধু গাজা শহর এবং উত্তরের অংশেই ইসরাইলের বিমান হামলায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

গাজা শহর থেকে আল জাজিরার সাংবাদিক মুয়াত আল-কালহুত জানান, শহরের জেইতুন, সাবরা ও আল-জাওইয়া বাজার এলাকায় ইসরাইলি বিমান হামলার পর হতাহতদের ঢল নামে উত্তর গাজার আল-আহলি হাসপাতালে।

তিনি বলেন, ‘এখানে প্রচুর আহত মানুষ এসেছেন, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। পর্যাপ্ত বেড নেই, চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট রয়েছে। অনেকেই মেঝেতে পড়ে চিকিৎসার অপেক্ষায় আছেন। পরিস্থিতি ভয়াবহ।’

মুয়াত আল-কালহুত আরও জানান, ইসরাইল পূর্ব গাজা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট ছড়িয়ে সাধারণ মানুষকে দক্ষিণ দিকে সরে যেতে বলছে। কিন্তু এসব সতর্কবার্তার পরই শুরু হয় ভারী বোমা হামলা, যা হতাহতের সংখ্যা আরও বাড়াচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে হামাসের সঙ্গে ইসরাইলের নতুন করে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও কয়েক হাজার।

সূত্র: আল জাজিরা

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আবাসিক বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেয়া হবে না: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পাইপ লাইনের মাধ্যমে আবাসিক বাসাবাড়িতে আর কখনও গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির

বিপদসীমার উপরে পানি ১৫ হাজার মানুষ পানিবন্দি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার

প্রথমবার জামায়াতের কোনো আমিরের বইমেলা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে একুশে বইমেলা পরিদর্শন করেছেন। স্বাধীনতা লাভের পর এই প্রথম জামায়াতের কোনো

হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য কাল (সোমবার) সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার সকালে হাদির পরিবার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শিয়ালকোল হাট কমিটির উদ্যোগে মহাসড়কের আগাছা পরিষ্কার

নজরুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সড়কদ্বীপে আগাছা ও জঙ্গল অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে শিয়ালকোল হাট বাজার কমিটির ইজারাদারগণ।

তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপি দলীয় এমপিরা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথ রুমে সংসদ সদস্যদের শপথ বাক্য