গাজায় ইসরাইলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালানো এ হামলায় নিহতদের মধ্যে একজন এএফপির ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আল-জাহরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় সাংবাদিকদের বহনকারী একটি যানবাহন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরে তাদের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। খবর আল জাজিরার।

নিহত সাংবাদিকরা হলেন মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত ও আনাস ঘনেইম। শাআত এএফপির সঙ্গে ফ্রিল্যান্স ভিত্তিতে কাজ করলেও হামলার সময় তিনি সংস্থাটির কোনো আনুষ্ঠানিক দায়িত্বে ছিলেন না। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় হামাস-সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী কয়েকজন ‘সন্দেহভাজনকে’ লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, ড্রোনটি তাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল, সে কারণেই নির্দিষ্ট অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে হামলাটি পরিচালিত হয়। তবে ড্রোনটি কীভাবে হামাসের সঙ্গে যুক্ত ছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি তারা।

এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছিল, আল-জাহরা এলাকায় একটি বেসামরিক যান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় সাংবাদিকরা মিশরীয় একটি ত্রাণ সংস্থার সাহায্য বিতরণের দৃশ্য ধারণ করতে ড্রোন ব্যবহার করছিলেন।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এতে ইসরাইলি বাহিনী ও হামাসের মধ্যে বড় ধরনের লড়াই কমে এলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: আজ ফের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করা হবে। গতকাল রোববার

সম্প্রতিক ঢাকা সফর ও বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতে ফিরে যা বললেন জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঝটিকা সফরে বাংলাদেশে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকা থেকে ফিরে বাংলাদেশের

তিন জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: দেশের তিন জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর

এনায়েতপুরে কর্ণেল সাইফুলের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ 

নিজম্ব প্রতিবেদক: জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে শহীদ লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলামের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর

‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

ঠিকানা টিভি ডট প্রেস: বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিমের (বীর উত্তম) দেওয়া সাক্ষাৎকারের পর নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের

দুদকের মামলায় শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের রায় সোমবার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট