গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তুরস্কে রোববার (১৩ এপ্রিল’) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন প্রদেশের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের বেয়াজিত স্কয়ারে বিক্ষোভ মিছিলের জন্য শত শত লোক জড়ো হয়। তুরস্কের বেসরকারি সংস্থা আইএইচএইচ হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদের জন্য বেশ কয়েকদিন আগে এই বিক্ষোভের ডাক দেয়।’

রোববার স্থানীয় সময় দুপুর ২টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। অংশগ্রহণকারীরা তুরস্ক এবং ফিলিস্তিনি পতাকা নেড়ে ‘খুনি ইসরাইল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’ স্লোগান দিয়ে ইয়েনিসেরির রাস্তা ধরে মিছিল করে।

পাশাপাশি আঙ্কারা প্যালেস্টাইন সলিডারিটি প্ল্যাটফর্মের (এএনএফআইডিএপি) সদস্যরা আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে।

আঙ্কারার তুগবা আলতিনোক কুকুরম্বার সেন্ট্রাল মসজিদের সামনে জড়ো হয়ে তারা ‘শিশু-হত্যাকারী ইসরাইল’ এবং ‘গাজায় মানুষ মারা যাচ্ছে, বিশ্বব্যাপী মানবতা মরছে’ লেখা ব্যানারে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালাস পেলেন বাবর। কেন বাবরকে এত ভয় পায় ভারত

নিজস্ব প্রতিবেদক: ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে বাবরের মুক্তিতে বাধা নেই। মঙ্গলবার

পৌনে চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পৌনে চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।, রবিবার সকাল সাতটা ৪০ মিনিটের দিকে

সন্তানদের ব্যবহার করে ভিউ ব্যবসা, ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ার আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণ করার মামলায় গ্রেপ্তার করেছে

শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ড ও শীলকূপ টাইমবাজার ইউনিট জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম-২৫ সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জানুয়ারী)

১৯ বছর বয়সেই শতকোটির মালিক জিয়াউল আহসানের মেয়ে জয়িতা’

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের মেয়ে তাসফিয়া আহসান জয়িতার নামে বিপুল সম্পদের সন্ধান মিলেছে। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত হেবা দলিলের

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: রবিবার বিকেলে সোয়া ৫টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম