গাজায় ইজরাইলের হামলার প্রতিবাদে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সম্প্রতি মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের গাজায় ইজরাইলের হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের সামাজিক ও মানবিক সংগঠন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে শুক্রবার জুমা নামাজ পর শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়ুন, সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য সহকারি অধ্যাপক এম ফরহাদ হোসেন, অধ্যক্ষ মাওলানা আবু জাফর প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মাসুদ মোশাররফ, কিবরিয়া খান সজল, মনোয়ারুল ইসলাম মিলন, সান, হাসান  আলি প্রমুখ।
বক্তারা, বর্বরোচিত ও নশংস ঘৃণিত হামলার প্রতিবাদে বলেন, পৃথিবীর সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করতে হবে। ওআইসি কে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং জাতিসংঘকে দ্রুত ফিলিস্তিনের গাজা অঞ্চল পরিদর্শন করে ইজরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ইজরাইলি পণ্য বর্জনের জন্য পৃথিবীর সকল মুসলমানদেরকে আহ্বান জানান।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বগুড়ায় জামায়াতে যোগ দিলেন বিএনপির ১২ নেতাকর্মী

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বিএনপি থেকে ১২ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত

এবার পালাবেন কোথায় কাদের? থাকতে পারবেন না ১৯৫ দেশে!

ডেস্ক রিপোর্ট: ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনা সরকারের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন আওয়ামী

সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও এনায়েতপুরে বিএনপির আট নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি। একই সঙ্গে

পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযুক্ত মিজান গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রী যৌন নিগ্রহের শিকার হয়েছে। ওই পাশবিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর

বিএনপি করার প্রস্তাব ফিরিয়ে দেয়ায় জামায়াত কর্মীকে মারধর

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে বিএনপি করার প্রস্তাব প্রত্যাখ্যান করায় জামায়াতের কর্মী ফারুক হাওলাদারকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা জসিম পঞ্চায়েতের বিরুদ্ধে। মারধরে আহত ফারুক বর্তমানে বাউফল

কোরআনের ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক

অনলাইন ডেস্ক: পবিত্র কোরআন হাতে নিয়ে আদরের ছাত্রের তিলাওয়াত শুনছিলেন তিনি। হঠাৎ নিথর হয়ে পড়ল দেহটি, প্রাণপাখি উড়ে গেল মহাপ্রভুর সান্নিধ্যে। ইয়েমেনের মারিব প্রদেশে পবিত্র কোরআন