গাজায় আলজাজিরার পাঁচ সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে স্থাপিত আলজাজিরার মিডিয়া টেন্টে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে পাঁচ সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে রয়েছেন আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ ও মোহাম্মদ কুরেইকেহ। খবর আলজাজিরা।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে দাবি করেছে, আনাস আল-শরিফ হামাসের সশস্ত্র শাখার একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন। তবে আলজাজিরা এবং মানবাধিকার সংগঠনগুলো এ অভিযোগকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।

এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন আলজাজিরার ক্যামেরাপারসন ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া এবং সহকারী মোহাম্মদ নৌফাল।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় চলমান যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৬১ হাজার ৪৩০ জন নিহত এবং ১ লাখ ৫৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০-র বেশি মানুষ বন্দি হয়েছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শালিসী উপেক্ষা করে সিরাজগঞ্জে এতিমদের জমি বায়নানামা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ওয়ারিশদের তথ্য গোপন করে দলিলে রেকর্ডীয় অংশের চেয়ে অধিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মনিরুজ্জামান মন্টু ও সুফিয়া গংদের

প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে: ইলিয়াসকে সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। এবার

সাংবাদিক নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের মামলায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সলঙ্গায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন করেছে যুবদল, কৃষকদল ও ছাত্রদল।

লালমনিরহাট-১ আসনে প্রচার ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ৩৪% শুল্ক আরোপ করলো চীন

অনলাইন ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যে অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দিল চীন। ট্রাম্প প্রশাসনের ট্যারিফ বৃদ্ধির জবাবে নেওয়া হয়েছে এ পাল্টা ব্যবস্থা। খবর রয়টার্সের। সব মার্কিন