গাজায় আরও দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ডেস্ক রিপোর্ট: অবরোধ, আক্রমণ আর আলোচনার দোলাচলে উত্তপ্ত গাজা। উপত্যকাটির উত্তরাঞ্চলের পর এবার দক্ষিণেও প্রবেশ করতে শুরু করেছে ইসরাইলি সেনারা। রোববারের নারকীয় অভিযান গিডিয়ন চ্যারিয়টসের হামলার তীব্রতায় দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার ভোর থেকে সন্ধ্যার মধ্যেই ১৫১ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার সেনারা।

গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৬৯ জনই নিহত হয়েছেন উপত্যকার উত্তরাঞ্চলে। সেখানে দখলদার সেনারা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

আল জাজিরা বলছে, ইসরাইলি অবরোধ ও টানা হামলার কারণে গাজার অধিকাংশ হাসপাতালই কার্যক্ষমতার বাইরে। রোববার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার কারণে অন্যতম বৃহত্তম ইন্দোনেশিয়ান হাসপাতাল সেবা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়।

অন্যদিকে, তীব্র খাদ্য সংকটে ভুগছে ফিলিস্তিনিরা। একবেলার খাবারও জোটে না বহু পরিবারের। কেউ কেউ তিন দিনেও খায়নি কিছু। ইসরাইলি অবরোধের কারণে খাদ্য, পানি, ওষুধ সবকিছুরই চরম ঘাটতি দেখা দিয়েছে উপত্যকাজুড়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তরাঞ্চলের সব হাসপাতাল এখন কার্যত বন্ধ রয়েছে।

এদিকে কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনায় বসেছে ইসরাইল ও হামাস। তবে, সেখানে হামাস নেতা ওসামা হামদান জানান, আলোচনায় এমন কিছু প্রস্তাব এসেছে যা তাদের জন্য অগ্রহণযোগ্য। অস্ত্র পরিত্যাগ এবং গাজা থেকে নির্বাসন এমন শর্তে রাজি নয় তারা।

এর আগে, নেতানিয়াহু প্রশাসন বলছে, যুদ্ধ বন্ধ করতে হলে হামাসকে অস্ত্র ছাড়তে হবে এবং গাজা থেকে চলে যেতে হবে। এটিই হবে চূড়ান্ত লক্ষ্য।

রোববার ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির প্রস্তাবের পাশাপাশি গাজায় যুদ্ধের সমাপ্তির বিষয়ও আলোচনায় অন্তর্ভুক্ত হয়েছে।

বিবৃতি মতে, গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে নেতানিয়াহু কয়েকটি শর্ত দিয়েছেন। শর্তগুলো হলো- এক. হামাসকে সব জিম্মি মুক্তি দিতে হবে, দুই. তাদের সব সদস্যকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে এবং গাজা ছেড়ে চলে যেতে হবে।

বিবৃতি অনুযায়ী, ইসরাইলি প্রতিনিধি দল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের সীমিত কয়েকজন জিম্মির মুক্তির বিনিময়ে অস্থায়ী যুদ্ধবিরতি অথবা সমস্ত জিম্মির মুক্তি ও হামাসের সম্পূর্ণ আত্মসমর্পণের বিনিময়ে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব খতিয়ে দেখছে।

গাজায় গত ২০ মাস ধরে সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এতে ভূমধ্যসাগরের পাড়ের এক সময়ের সাজানো-গোছানো ছোট্ট উপত্যকাটি কার্যত মাটির সঙ্গে মিশে গেছে। কয়েক লাখ মানুষ হতাহত হয়েছেন। ২০ লক্ষাধিক বাসিন্দা হয়েছে উদ্বাস্তু। ক্ষুধা ও দুর্ভিক্ষের মধ্যে তারা এখন খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে থাকছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে ভয় থাকবে না, থাকবে নির্ভীক মত প্রকাশ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন নির্বাচন চাই—যেখানে থাকবে না ভয়, থাকবে শুধু জনগণের নির্ভীক মত প্রকাশ । সেই পরিবেশ নিশ্চিত

আরও ৩৭ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

অনলাইন ডেস্ক: দিনাজপুর, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার ও নওগাঁ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ৩৭ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের সবাইকেই বিজিবি আটক

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এনসিপি নেতারা, কে কোন আসনে

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এদিকে গণপরিষদ গঠনের কথা বলা হলেও দলের ৩৫ নেতা আসন গোছাচ্ছেন। এনসিপি

খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী সমাবেশ; সেনা টহল গাড়িতে হামলা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির সিঙ্গিনালায় অষ্টম শ্রেণির এক উপজাতি ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে টানা আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ধর্ষণবিরোধী সমাবেশ থেকে সেনাবাহিনীর

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে ৫০ লাখ নয়, ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটের

এবার জেন-জিদের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু, লিমায় সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির রাজধানী লিমায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য