গাজায় অনাহারে আরও ১৫ জনের মৃত্যু, শিশু মৃতের সংখ্যা বেড়ে ৮০

অনলাইন ডেস্ক: ইসরাইলের টানা অবরোধ ও সামরিক আগ্রাসনের ফলে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টায় অনাহারে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন ফিলিস্তিনি নাগরিক, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে। এ নিয়ে চলমান সংঘাতের শুরু থেকে অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে, যার মধ্যে ৮০ জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে—খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলমান খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। জাতিসংঘ পরিস্থিতিকে বর্ণনা করেছে ‘মৃত্যু ও ধ্বংসের এক ভয়াবহ প্রদর্শনী’ হিসেবে। বিশ্ব খাদ্য সংস্থা (WFP) জানিয়েছে, গাজার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে না খেয়ে রয়েছেন।

আল জাজিরা জানায়, অনাহারে মারা যাওয়া শিশুদের একজন ছয় সপ্তাহ বয়সী ইউসুফ আবু জাহির, যিনি দুধের অভাবে প্রাণ হারান। শিশুটির চাচা আদহাম আল-সাফাদি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “বাজারে কোথাও দুধ নেই। আর পাওয়া গেলেও একটি ছোট কৌটার দাম ১০০ ডলার পর্যন্ত।”

চলতি বছরের মার্চ মাস থেকে ইসরাইলি অবরোধের কারণে গাজায় খাদ্য মজুদ একেবারে শেষ হয়ে গেছে। মে মাসে আংশিক অবরোধ শিথিল করে সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরাইল। বর্তমানে গাজায় ত্রাণ সরবরাহের দায়িত্বে রয়েছে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ নামক একটি বিতর্কিত সংস্থা, যেটি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত। তবে এ সংস্থার ত্রাণ সংগ্রহের সময় ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি ফিলিস্তিনি।

নির্যাতিত গাজাবাসীর জন্য টেকসই মানবিক করিডর, নিরবিচারে ত্রাণ সহায়তা এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবি এখন আন্তর্জাতিক পরিসরে আরও জোরালো হয়ে উঠেছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নবায়ন হবে নদী ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ ও চীনের শীর্ষ কূটনীতিক পর্যায়ের বৈঠক আজ মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে বৈঠকে যোগ দিতে চীনে

প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাটার দিকে জেলা

মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধবিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা রয়টার্সকে এ

দক্ষ ‘মফস্বল’ সম্পাদকের সংকট

ঠিকানা টিভি ডট প্রেস: কয়েক মাস ধরে দক্ষ একজন মফস্বল সম্পাদকের সন্ধান করছেন সাবেক ‘বস’। আমাকেও খুঁজে দিতে বললেন। সেজন্য কয়েকজনের সঙ্গে কথাও বললাম। তবে

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবার ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নয়, মতৈক্য হোক: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য হোক কিন্তু কোনো মতবিরোধ না হোক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার ভোরে সৌদি