গাজাগামী ফ্রিডম ফ্লোটিলার নতুন নৌবহর আটক করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: গাজার উদ্দেশে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন একটি নৌবহরে আক্রমণ চালিয়েছে ইসরাইল । তাদের বেশ কয়েকটি জাহাজকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। খবর আল জাজিরার।,

এফএফসি জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী কমপক্ষে দুটি জাহাজে উঠে পড়েছে। এরআগে মঙ্গলবার ফ্রিডম ফ্লোটিলা এক বিবৃতিতে জানায়, ‘আমাদের নৌবহরটি গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে আছে। কিছু দিন আগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের নৌযানগুলো সাগরের যে এলাকা থেকে ইসরাইলি নৌবাহিনী আটক করেছিল, নতুন নৌবহরটি তার কাছাকাছি রয়েছে।’

এফএফসি জোটের অন্যতম সদস্য সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছে, ‘আমরা গাজার পথে এগিয়ে যাচ্ছি।’

ফ্লোটিলার নতুন এই নৌবহরটিতে আছে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ৯টি নৌযান। এই নৌযানগুলোতে আছেন ক্রুসহ ১০০-এর অধিক স্বেচ্ছাসেবী। এরআগে গত বুধবার ও বৃহস্পতিবার গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থামিয়ে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ রা শত শত যাত্রীকে আচক করে ইসরাইল। পরে তাদের মুক্তি দেয়া হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে এইচআইভি আক্রান্ত ২৫৫ জন, ইনজেকশন ড্রাগ ব্যবহারকারীর সংখ্যা উদ্বেগজনক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। জেলার বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ২৫৫ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ ইনজেকশনের

একশ’টি দলীয় কর্মসূচির প্রত্যেকটিতে অংশ নিয়েছি : ফরহাদ ইকবাল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেছেন, ছাত্রাবস্থা থেকে জাতীয়তাবাদের আদর্শ বুকে ধারণ করে গণমানুষের কল্যাণে রাজনীতি করছি। ১/১১

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু ও তৎপরবর্তী মব সন্ত্রাসের ঘটনায় সরকারকে দায়ী করেছেন।, শুক্রবার (১৯ ডিসেম্বর)

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। আটক ওই বিএসএফ সদস্যের নাম ‘বেদ প্রকাশ’ বলে জানা গেছে।

উদ্বোধনের আগেই জমে উঠেছে ঢাকার বিনিয়োগ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সম্মেলনস্থলে চোখে পড়ছে প্রাণচাঞ্চল্য। দেশি-বিদেশি বিনিয়োগকারী,

বিচারের জন্য হাসিনাকে ফেরত চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা গণমাধ্যমে কথা বলছেন, কিন্তু ক্ষমা চাননি। ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন। ভারতকে বলব, হাসিনাকে ফেরত দিন।