গাইবান্ধায় রাজনৈতিক বিরোধের জেরে জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ঝাকুয়া পাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতা ও তার দুই ছেলের বিরুদ্ধে।

রোববার (১০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়া গেছে, আতিকুর রহমান রাজু নামের জামায়াত নেতা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা সদর উপজেলা সভাপতি সম্প্রতি জমিজমা নিয়ে আওয়ামী লীগের এক নেতার সঙ্গে বিরোধের শিকার হয়েছিলেন।

অভিযুক্তরা হলেন লক্ষীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান আজাদ এবং তার দুই ছেলে শামসুজ্জামান শামীম ও সৌরভ হাসান শাকিল।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার সকালে বিরোধের জেরে আতিকুর রহমান রাজুর বাড়িঘর ভাঙচুর করা হয়, এতে ঘর এবং আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়।

ঘটনার পর আতিকুর রহমান রাজু ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জামায়াত নেতা রাজুর স্ত্রী মুঞ্জুরী বেগম বলেন, “আমরা দুজনেই জামায়াতে ইসলামীর রুকন (সদস্য)। দীর্ঘদিন ধরে ওই আওয়ামী লীগ নেতা আমাদের হয়রানি করছেন এবং মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। আজ হঠাৎ বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান আজাদের ছেলে শামসুজ্জামান শামীম বলেন, “আমরা মামলা করেছি। পুলিশ জানিয়েছে, তাদের জায়গায় অবস্থিত ঘরটি সরিয়ে নিতে হবে, তাই আমরা তা সরিয়ে দিচ্ছি।”

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম শাহিন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিধানসভা থেকে বরখাস্ত শুভেন্দু

অনলাইন ডেস্ক: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার ( ১৭ ফেব্রুয়ারি), তিনিসহ বিজেপির চার

শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি আইআরজিসি মুখপাত্রের

অনলাইন ডেস্ক: ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের টেলিটক পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে পাহাড়ের বেশকিছু গাছ, লতা-গুল্ম। শুক্রবার (২১ মার্চ), দুপুরে ঘটনার সূত্রপাত

তিন ভাগে বিভক্ত আওয়ামী লীগের ভোট

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাদ দিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে নির্বাচন থেকে দলটি বাইরে থাকলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। আটক ওই বিএসএফ সদস্যের নাম ‘বেদ প্রকাশ’ বলে জানা গেছে।

তাড়াশে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউণ্ডেশনের 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় তাড়াশ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা