গাইবান্ধায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবেশে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা করে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে দুই যুবক। তাদের কাছ থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। পরে পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজ উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের উপজেলার ধাপেরহাট ইউনিয়নের শাহ আজগর আলী ডিগ্রি কলেজের পাশের হিংগারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছি গ্রামের আনারুলের ছেলে রফিকুল ইসলাম (২৫) এবং সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর (জীবনপুর) গ্রামের আনজু মিয়ার ছেলে শাওন মিয়া।

এলাকাবাসী জানান, ওই রাতে যাত্রীবেশে রফিকুল ও শাওন ধাপেরহাটের বকশিগঞ্জ বাজার থেকে বোয়ালীদহ গ্রামের মৃত সফে মিয়ার ছেলে তাজুলের অটোভ্যানে ওঠেন। ‘ডিউটি ঘর’ এলাকায় পৌঁছালে রফিকুল প্রস্রাবের অজুহাত দেখিয়ে ভ্যান থামাতে বলেন। কিন্তু চালক ভ্যান না থামালে হঠাৎ রফিকুল তাকে জাপটে ধরে ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।

ভ্যান চালক তাজুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুই ছিনতাইকারীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়। পরে রাতেই তাদের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট রাতে একই স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নার মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাই হয়েছিল। পরপর এমন ঘটনায় স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিম্নমানের কাগজে ছাপা ১৫ লাখ পাঠ্যবই বিতরণ, জড়িত ২৯ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: চলতি শিক্ষাবর্ষে সরকারি নিয়ম ভেঙে ১৫ লাখের বেশি নিম্নমানের পাঠ্যবই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এসব বই ছাপায় জড়িত রয়েছে ২৯টি মুদ্রণকারী প্রতিষ্ঠান।

আ. লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না: বদিউর রহমান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশন হচ্ছে, এটা ইনক্লুসিভ ইলেকশন (অন্তর্ভুক্তিমূলক নির্বাচন) হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের

দেশে ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়ক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল নামক স্থানে শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম নামে এক মাছ ব্যবসায়ী নিহত

প্রিয় বিএনপির দয়ালু ভাই-বোনেরা, আওয়ামী লীগ কি জিনিস সেটা এখনও টের পান নাই: ইলিয়াস হোসেন

ডেস্ক রিপোর্ট: আপনাদের যেই আওয়ামিলীগের জন্যে পরান কান্দে তারা আজকে নিউইয়র্ক বিএনপির বিজয় মিছিলের উপর হামলা করে বিএনপিকে সেই প্যাদানি দিয়েছে বলে মন্তব্য করেছেন, প্রবাসী

চাঁদা দাবি করায় বগুড়ায় জনতার হাতে পুলিশ কনস্টেবল আটক, উদ্ধার করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে চাঁদা দাবি এবং হয়রানির অভিযোগে রুহুল আমিন (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। পরে খবর পেয়ে সেনাবাহিনী