গাঁজা নিয়ে ছাত্রদলের নেতাসহ ৪ জনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: ফেনীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা রাখার দায়ে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগরসহ চারজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ধৃত বাকি তিনজনও মাদকসেবী হিসেবে একই শাস্তির আওতায় পড়েন।

ফেনীতে গাঁজাসহ ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগরসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফেনী শহরতলীর লালপোল বেদেপল্লী সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবিব খান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

আটক অন্যরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মারই কমনহাতা গ্রামের আব্দুল মন্নান (৩৫), ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাঁচখাইচাইল গ্রামের মো. সবুজ মিয়া (৩২) এবং বরিশালের আমতলী উপজেলার বহিলাতলি গ্রামের বশির হাওলাদার (৩০)।,

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সূত্র জানায়, গাঁজা বহনের দায়ে প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ‘এটি সংগঠন পরিপন্থী কাজ। আমরা বিষয়টি জানার পর যাচাই করে সত্যতা পেয়েছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন করতে চায় পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান বাংলাদেশে তাদের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ নতুন বৃত্তি দেওয়ার প্রস্তাবও করা হয়েছে ইসলামাবাদের

পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক: ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের

চৌহালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র‍্যালি

আব্দুল লতিফ চৌহালী ও বেলকুচি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। চৌহালী সরকারি কলেজ

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১৫ শিক্ষার্থী নিহত

ঠিকানা ডেস্ক: মালয়েশিয়ার শিক্ষার্থী বহনকারী বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মালয়েশিয়া টুডে এতথ্য জানিয়েছে। মালয়েশিয়ার সিভিল

অসহায়-দুস্থের চাল চেয়ারম্যানের পেটে

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে অসহায়-দুস্থের ভিজিএফের চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলালের বিরুদ্ধে। উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদে গিয়ে

ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি

ডেস্ক রিপোর্ট: ঈদুল ফিতর উপলক্ষে সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী ও বিভিন্ন প্রতীক বহনের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২ এপ্রিল),