গলায় ফাঁস লাগিয়ে বাঁশখালীতে গৃহবধুর আত্মহত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৫) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসাইন্যার দোকান এলাকায়।

শুক্রবার (১০ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে ভাসাইন্যার দোকানস্থ স্থানীয় নেজাম নামের এক লোকের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক প্রেরণ করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।

নিহত ওই গৃহবধু বৈশাখী খাতুন দিনাজপুর জেলার পার্বতীপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী। তার স্বামী ইনসেপ্টা ওষুধ কোম্পানীর বাঁশখালীতে মেডিকেল রি-প্রেজেন্টেটিভ (এম.আর) হিসেবে কর্মরত।

জানা যায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। নিহতের স্বামী বাঁশখালীতে ইনসেপটা কোম্পানীতে এম.আর এর চাকরি করার সুবাদে গুনাগরীস্থ একটি ভাড়া বাসায় একসাথে বসবাস করতেন। তাদের তিনবছর বয়সী এক পুত্রসন্তান আছে। ঘটনার দিন মোশাররফ হোসেন তার কর্মরত প্রতিষ্ঠান ইনসেপ্টার মাসিক সভায় চট্টগ্রামে গেলে স্ত্রী বৈশাখী খাতুন আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, ‘সকালে দরোজার বাইরে তিন বছর বয়সী এক ছেলে কে কান্নাকাটি করতে দেখে অনেক ডাকাডাকি করেন তারা। দরোজার সামনে গিয়ে দরজায় ধাক্কা দিলে দেখা যায় ওই গৃহবধু সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে লোকজন পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বৈশাখী খাতুনের মুঠোফোন উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে এইচ.জি.বি.এল রৌহা উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে এইচ.জি.বি.এল রৌহা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠ চত্বরে প্রধান শিক্ষক আসাদুল

ঐকমত্য কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর অসন্তোষ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ দেখা দিয়েছে। সংলাপের ধীরগতি, সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা এবং কিছু ইস্যুতে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন

আ.লীগ থেকে যারা বিএনপিতে আসতে চান, তাদের না করব না : হুম্মাম কাদের

ডেস্ক রিপোর্ট: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, যারা আগে আওয়ামী লীগ করে এখন বিএনপি করতে চান, তাদের না করব না। তবে

ভূঞাপুরে পরিত্যক্ত প্রতিবন্ধী বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়া 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী এলাকায় অবস্থিত পুষ্ণকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়ায় পরিনত হয়েছে। দিনের বেলায় সাধারন মানুষের আনাগোনা থাকলেও

ইউএনও’র কক্ষে ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সামনেই উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীরসহ ৪ নেতাকে বেধড়ক মারধর করলেন বিএনপি নেতারা।’ এসময় অবৈধ বালু

চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের মধ্যে প্রশাসনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে চৌহালী উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময়