গলাচিপায় বিএনপি-গণঅধিকার পরিষদ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

এসময় চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের বিরুদ্ধে। সংঘর্ষে দুইপক্ষের ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এসব ঘটনা ঘটে। তবে এখনও পরিস্থিতি থমথমে রয়েছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান।

গলাচিপার চরবিশ্বাস ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জুয়েল জানান, পূর্ব নির্ধারিত বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা ছিল বৃহস্পতিবার বিকালে। প্রোগ্রাম শুরু হয় সন্ধ্যায়। গণঅধিকার অফিসের সামনে প্রোগ্রাম শুরু করি। পাশেই বিএনপিঞর অফিস। তখন বিএনপির নেতাকর্মীরা সেখান বিভিন্ন ধরনের উত্তেজনামূলক আওয়াজ করে। এতে গণঅধিকারের সভার বিঘ্ন ঘটে। এরপর নুরের ছোট ভাই আমিরুল ইসলাম ও আরো দুইজন বিএনপি সভাপতির কাছে অনুরোধ করে তাদের মিটিং আধা ঘণ্টা পর করার জন্য। কিন্তু পাশ থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজ উচ্চবাচ্য করতে থাকে। এসময় বিএনপির নেতারা গণঅধিকার পরিষদকে মিটিং করার জন্য ১৫ মিনিটের সময় বেঁধে দেয়। এটি গণঅধিকারের কর্মীরা মানতে রাজি হয়নি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ অনেকে নুরের ছোট ভাই আমিনুলের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা করে। এ সময় আমিনুলসহ ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি কনক, সাধারণ সম্পাদক জিহাদ, ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শামিম, কে আলী কলেজ শাখার সভাপতি শামিম, জিহাদ আকন, ৬ নম্বর ওয়ার্ডের যুব অধিকারের যুগ্ম সদস্য সচিব জালাল আহত হয়। এর আগে বিএনপির লোকজন আমাদের লোকজনের (গণ অধিকার) ওপর চেয়ার ছুড়ে মারে। ওদের চেয়ার ওরা নিজেরাই ভাঙ্গে। পরে চরকাজল থেকে বিএনপির লোকজন আসে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস জানান, ইউনিয়ন বিএনপির কর্মী সভা ছিল। আমাদের কর্মী সভার বক্তৃতা চলছিল। কিন্তু ভিপি নুরের লোকজন আগেই রেডি ছিল। তারা হঠাৎ আমাদের অফিসের ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে। নেত্রীর ছবিও ভাঙচুর করে। হামলায় ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়। আহত মাকসুদ খানকে (সভাপতি কৃষক দল চর বিশ্বাস ইউনিয়ন) উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়। এছাড়া আরও আহতরা হলেন আল-আমীন-যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল চরবিশ্বাস ইউনিয়ন, মহিউদ্দিন আল মুইন- যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল চরবিশ্বাস ইউনিয়ন, তাহসান ইসলাম নাইম- যুগ্ম সাধারণ সম্পাদক, চরবিশ্বাস ইউনিয়ন ছাত্রদল, মো. বাপ্পি- যুগ্ম সাধারণ সম্পাদক, চরবিশ্বাস ইউনিয়ন, মো. লোকমান- সভাপতি ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল চরবিশ্বাস ইউনিয়ন, শিহাব খলিফা, সদস্য চর বিশ্বাস ইউনিয়ন ছাত্রদল, হৃদয় মামুন- সাধারণ সম্পাদক, ছাত্রদল চরবিশ্বাস ইউনিয়ন, জাকির বয়াতি- যুগ্ম সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ মফিজ- সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল চরবিশ্বাস ইউনিয়ন, সৈকত দফাদার- সিনিয়র যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবক দল চরকাজল, মেহেদী সদস্য ছাত্রদল চরকাজল, তরিকুল সদস্য ছাত্রদল চরকাজল, সোহেল- বিএনপির অফিস সহায়ক, চরবিশ্বাস ইউনিয়ন।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, আপাতত এলাকা শান্ত থাকলেও থামথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত

সিরাজগঞ্জে জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকার নোট দিয় পান-সিগারেট কেনার সময় হাসান আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা

ফিলিস্তিনে হত্যার পরেও যেভাবে ইসরায়েলকে ভাই বানালো মুসলিমরাষ্ট্র আরব আমিরাত

অনলাইন ডেস্ক: ইসরাইলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্বের পথে হাঁটছে সংযুক্ত আরব আমিরাত। রোববার (৬ এপ্রিল), আবুধাবিতে এক বৈঠকে হাসিমুখে মুখোমুখি হন আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও

অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: লক খুলে দেন, টিপ দিলেই গুলি বের হবে। অস্ত্র চালানোর প্রশিক্ষণের ঠিক এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল ভিডিওটি ঘিরে

মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাস রক্ষার দাবি এবং ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে

খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব, আমরা কখনোই ভুলবে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব; আমরা তা কখনোই ভুলবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত