গর্ভের সন্তানের স্বীকৃতি দাবিতে শাহজাদপুরে নারীর অনশন

চার দিন ধরে আনছার আলীর বাড়ির সামনে অবস্থান বরিশালের সোনিয়া
সিরাজগঞ্জে প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে গর্ভের সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদার দাবিতে বরিশাল থেকে এসে চার দিন ধরে অনশন করছেন সৈয়দা সোনিয়া আকতার (২৮) নামে এক নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার আগ নুকালী গ্রামে আনছার আলীর বাড়ির সামনে।
সোনিয়া জানান, তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামে। প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেলে দেড় বছরের সন্তান নিয়ে তিনি ঢাকায় আসেন। সেখানে সাভারের হেমায়েতপুরে রাফি আর্ট গ্যালারিতে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করার সময় দুই বছর আগে পরিচয় হয় শাহজাদপুরের আনছার আলীর সঙ্গে।
ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে, একপর্যায়ে আনছার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একটি বাসা ভাড়া নেন এবং স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন। পরে বিয়ের দাবি তুললে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। এরপর সোনিয়া অন্তঃসত্ত্বা হলে বিয়ের চাপ দিলে গত ১ জুলাই সাভারের নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের চার মাস পর আনছার হঠাৎ নিখোঁজ হন। পরে ফোনে জানান, তিনি মালয়েশিয়া চলে গেছেন এবং তালাকনামা পাঠিয়েছেন। এতে হতভম্ব হয়ে পড়েন সোনিয়া। এরপর গর্ভের সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদার দাবিতে গত ২৫ অক্টোবর থেকে তিনি আনছারের গ্রামের বাড়িতে অনশন শুরু করেন।
সোনিয়া জানান, তিনি কেবল নিজের গর্ভের সন্তানের বৈধ পরিচয় ও ন্যায়বিচার চান। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভিড়ে উপস্থিত হন আনছারের প্রথম স্ত্রী জান্নাতুল ফেরদৌস শিউলির পরিবারও।
শিউলির বড় ভাই রুহুল আমিন জানান, ২০০৩ সালে আনছারের সঙ্গে তার বোনের বিয়ে হয়। পরে বিদেশে যাওয়ার কথা বলে ৮ লাখ টাকা নিয়ে সাউথ আফ্রিকায় চলে যান আনছার। এরপর তার পরিবারের সদস্যরা শিউলিকে নির্যাতন ও হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি।
আনছারের পিতা কিসমত মাষ্টার জানান, আনছারের জন্য তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এখন পরিবারের সদস্য নন এবং কবে আবার বিয়ে করেছেন, তা তারাও জানেন না।
বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারী জানান, মেয়েটি আনছারের স্ত্রী পরিচয়ে অনশন করছেন। দুই পরিবারের অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বেকার যুবক ও যুব নারীদের জন্য ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৬৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে

প্রশ্নহীন নির্বাচন আমাদের প্রত্যাশা: ইসি সানাউল্লাহ

কুড়িগ্রাম প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন আয়োজন করা আমাদের প্রত্যাশা। এই ধরনের

ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক: ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে

রাজশাহী কলেজে দুর্নীতিগ্রস্ত শিক্ষকের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজের ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমানের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর

মেহেরপুরে স্ত্রী হত্যায় রেজাউলের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রেজাউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

প্লাস্টিকপণ্য জনস্বাস্থ্যর মারাত্মক ঝুঁকি বাড়াচ্ছে, টাঙ্গাইলে কর্মশালায় বক্তারা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: অপচনশীল বর্জ্য হিসেবে পরিচিত প্লাস্টিকপণ্য পরিবেশ ও স্বাস্থ্যর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে এবং এর মাত্রা দিন দিন বাড়ছে। প্লাস্টিক সামগ্রী অত্যধিক