গরু চুরির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে গরু চুরির মামলায় দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মোহাম্মদ ওয়াহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আলা উদ্দিন পৌর এলাকার উত্তর শ্রীধরপুর এলাকার মজিবুল হকের ছেলে। তিনি দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

জানা গেছে, গত ৫ অক্টোবর গভীর রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া খুশিপুর এলাকায় দুই বাড়ি থেকে ছয়টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় সর্বশেষ মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে পৌর এলাকার উত্তর শ্রীধরপুর এলাকা থেকে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।,

গ্রেপ্তারকৃত আলা উদ্দিনের স্ত্রী শিরিন আক্তার বলেন, আমার স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি বিগত আওয়ামী সরকারের সময়ে ভিন্ন মতের রাজনীতি করার কারণে বেশ কয়েকটি মামলার আসামি হয়েছিল। ওই মামলাগুলোতে জামিনে আছেন। বর্তমানে নিজ দলের কেউ প্রতিহিংসা করে তাকে ষড়যন্ত্রমূলক এ মামলায় ফাঁসিয়েছে।

দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, যদি এ ঘটনা সত্য হয় তাহলে তা দলের জন্য বিব্রতকর। ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে যদি তিনি জড়িত থাকে অবশ্যই তার বিচার হোক। আইন সবার জন্য সমান। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের অবহিত করা হবে।

এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, গরু চুরির মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দাগনভূঞা ও কোম্পানীগঞ্জ থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতকে কোনো ছাড় দেয়া হবে না: বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে বলে মনে করে, সেসব ক্ষেত্রে

জামায়াতে ইসলামী দুনিয়া ও আখিরাতে সফলতার লক্ষ্যে সংগ্রাম করছে : নায়েবে আমীর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। এই

বাঁশখালী রুটে মাদক পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ চৌকি তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আব্দুর রহমান (৪২) নামে

শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনুন (গুপ্ত

আন্দোলনে কারা নির্যাতিত প্রবাসীদের পুনর্বাসনের আহ্বান জামায়াতের

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারা নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদেরকে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া

৭০ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর তালিকায় যারা 

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সরকার গঠনের পর থেকেই নির্বাচন আগে নাকি