গরুর হাটে পকেটমারিতে ধরা ইউপি সদস্য, জনতার পিটুনি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পকেটমারির অভিযোগে ধরা পড়েছেন এক ইউপি সদস্য। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার বড়হর গরুর হাটে।

জানা গেছে, বুধবার (৪ জুন) দুপুরে হাটের ভিড়ে এক ব্যক্তির পকেট কাটার সময় হাতেনাতে ধরা পড়েন কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কোরবান আলী। উপস্থিত লোকজন জানান, পকেট কাটার সময় স্থানীয়রা তাকে শনাক্ত করে আটক করে। এরপর উত্তেজিত জনতা গণপিটুনি দেয়।

পরে আত্মরক্ষায় কোরবান আলী পাশের একটি পুকুরে লাফিয়ে পালাতে চেষ্টা করেন। কিন্তু প্রায় ১০ মিনিট পর স্থানীয়রা তাকে আবার ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্র জানায়, কোরবান আলীর বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক এবং অস্ত্র আইনে অন্তত ২৫টি মামলা রয়েছে। তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন।

এ বিষয়ে বড়হর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছাইফুল ইসলাম বলেন, “চুরির ঘটনা শুনেছি, তবে হাটের ভিড়ে সরাসরি কিছু দেখতে পারিনি।”

বড়হর হাটের ইজারাদার মোবারক হোসেন জানান, “ঘটনার সময় আমি হাটে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ছিলাম। তাই কিছু জানি না।”

অভিযোগ অস্বীকার করে কোরবান আলী সাংবাদিকদের বলেন, “হাটের বাইরে জুয়ার আসরকে কেন্দ্র করে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাকে মারধর করেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যগুলো ভুয়া। আমার বিরুদ্ধে যেসব মামলা ছিল, সেগুলোর বেশিরভাগ শেষ হয়েছে। বর্তমানে পাঁচটি মামলা চলমান রয়েছে।”

এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, “একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের ঘটনা অবশ্যই অনভিপ্রেত। এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন, বিষয়টি উদ্বেগজনক।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজা অভিযান শেষে ইসরাইলি সেনার আত্মহত্যা, ১০ দিনে তৃতীয় মৃত্যু

অনলাইন ডেস্ক: গাজা থেকে ফিরে ইসরাইলি এক সেনা আত্মহত্যা করেছেন। সিরিয়ার গোলান মালভূমিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ওই সেনার মরদেহ উদ্ধার করা হয়। ইসরাইলি সেনাবাহিনী

টাঙ্গাইলে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও লাল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভূমিধস বিজয়ের জন্য তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন

নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করে যাওয়া কঠিন হবে: বিএনপি

অনলাইন ডেস্ক: সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তারা বলেছে,

১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয়

ডেস্ক রিপোর্ট: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়।

সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমিরে বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়নের শহরিয়ারপুর গ্রামে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর কে এম হারুন অর রশিদের নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে