গরুর মাংস নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, বরপক্ষ ফিরে গেল কনে ছাড়াই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস পরিবেশন নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ অন্তত ২৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের শুভগাছা গ্রামের আবু বক্কর (২৪) এবং চরপাকেরদহ ইউনিয়নের আছাদুল্লাহর মেয়ের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়। তবে আনুষ্ঠানিকতা বিলম্বে হওয়ায় এবার আয়োজন করা হয় বিবাহ অনুষ্ঠান।

আয়োজনে খাবার পরিবেশনের সময় বরপক্ষ অভিযোগ করেন, গরুর মাংস তাদের প্রত্যাশামতো দেওয়া হয়নি। এ নিয়ে প্রথমে কথাকাটাকাটি, পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের প্রায় ২৫ জন আহত হন।

আহতদের মধ্যে আছেন আব্দুল মাজেদ সরদার, রিপন সরদার, বাবু, লাভলু, শহিদুল্লাহ, বাবুর্চি বুরুজ, আল আমিন, মাহফুজসহ কনের নানা আব্দুল মালেক।

বর আবু বক্করের চাচা আব্বাস আলী জানান, কনে পক্ষের লোকজন হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করে এবং পাঁচটি মোটরসাইকেল এখনো আটকে আছে।খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বরপক্ষকে উদ্ধার করে।

ওসি হাসান আল মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাইকে ব্যবহার করে এক শ্রেণি সম্পদের পাহাড় গড়েছে: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘জুলাইকে ব্যবহার করে একটি শ্রেণি তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছে, সম্পদের পাহাড় গড়েছে। আমরা এ প্রজন্ম

পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, আমাকে

নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩ হাজার থেকে সাড়ে ৩

হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের

শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে ভারত বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক

বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) ঝিনাইদহে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন