গরমে পুড়ল ‘তাণ্ডব’, দর্শকশূন্য সিরাজগঞ্জের শো বন্ধের সিদ্ধান্ত

১০০ টাকায়ও মিলল না দর্শক, আয়োজকের হতাশা
সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ সিরাজগঞ্জে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছিল পৌর ভাসানী মিলনায়তনে। টিকিটের মূল্য মাত্র ১০০ টাকা নির্ধারণ করেও দর্শক টানতে ব্যর্থ হয়েছে আয়োজকেরা। তীব্র গরম ও হলবিমুখ দর্শকের কারণে শেষ পর্যন্ত প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে।
গত ১১ জুন (বুধবার) বিকেল সাড়ে ৪টায় মিলনায়তনে সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময়ে শো চললেও দর্শক সংখ্যা ছিল মাত্র ২০-২৫ জন। যেখানে প্রতি শোতে ৪০০ আসনের ব্যবস্থা রয়েছে। মিলনায়তনের টিকিট কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত আব্দুল মতিন জানান, প্রতিদিন সকাল সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত সাড়ে ৯টায় মোট চারটি শো চালানো হচ্ছে। কিন্তু দর্শকের আগ্রহ না থাকায় গড়ে ৩০-৩৫ জনের বেশি আসছেন না।
মিলনায়তন ভাড়া নিয়ে প্রদর্শনী চালানো নৃত্য পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘বাংলা সিনেমার প্রতি ভালোবাসা থেকে এ উদ্যোগ নিয়েছিলাম। আমি নিজেই সিরাজগঞ্জ শহরের ছেলে। কিন্তু প্রচণ্ড গরমে মানুষ হলে আসছে না। আজ সকালের শোয়ে মাত্র ১৮ জন দর্শক ছিলেন। তাই প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’
সিনেমাটি দেখতে আসা কলেজছাত্র মাসুদ রানা জানান, শহরে সিনেমা হল না থাকায় সিনেমা দেখা হয়ে ওঠে না। ভাসানী মিলনায়তনে শো হচ্ছিল শুনে ‘তাণ্ডব’ দেখতে এসেছিলেন। কিন্তু গরমে শো শেষ না করেই বের হয়ে যেতে বাধ্য হন।
প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ ছবিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূরসহ অনেকে। মফস্বল শহরে প্রেক্ষাগৃহ সংকট ও অনুকূল পরিবেশের অভাবে চলচ্চিত্র প্রদর্শনে এমন দুরবস্থা প্রমাণ করে দিল, শুধু বড় তারকা নয়—দর্শক টানতে প্রয়োজন পরিবেশও।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্ত্রীর দেওয়া কিডনিতে প্রাণে বাঁচলেও পরকীয়ায় স্বামী, মামলা করলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বামীর প্রাণ বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছিলেন স্ত্রী উম্মে সাহেদীনা টুনি। তবে সেই স্বামী মোহাম্মদ তারেক সুস্থ হয়ে জড়িয়ে পড়েন পরকীয়ায়। শুধু

পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, আমাকে

লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলা, চিকিৎসক-নার্সসহ নিহত ১২

অনলাইন ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলায় চিকিৎসক, নার্স ও প্যারামেডিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ছেলে থাকতে ‘বেওয়ারিশ’ দাফন! ব্রাহ্মণবাড়িয়ায় এক বৃদ্ধের মৃত্যুর পর করুণ পরিণতি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাসিন্দা ইব্রাহিম (৬৫) ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেলেন, কিন্তু তার মৃত্যুর খবর শুনেও ছেলেসহ পরিবারের কেউ লাশ নিতে আসেননি। শেষ পর্যন্ত ‘বাতিঘর’ নামে একটি

খাগড়াছড়ির সহিংসতার বিষয়ে যা বলছে আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সহিংসতা, সংঘর্ষ ও অস্থিরতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইউনাইটেড

ড. মাহফুজ রহমানকে ছেড়ে নতুন সংসারে ইভা রহমান

আবারও বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। বিয়ের তথ্য নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের