গভীর রাতে মশাল হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের গোসাইরহাটে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর রাতে মশাল হাতে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎ ব্যানার নিয়ে এ মিছিল বের করা হয়।

মিছিলে ব্যবহৃত পোস্টারে লেখা ছিল— ‘অবৈধ ইউনূস সরকারের ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও ও অবৈধ তফসিলের বিরুদ্ধে মশাল মিছিল। আয়োজনে তৃণমূল আওয়ামী লীগ, গোসাইরহাট, শরীয়তপুর।’ এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম গোসাইরহাট উপজেলায় প্রকাশ্যে এ ধরনের রাজনৈতিক কার্যক্রম দেখা গেল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গোপনে বিদেশ গমনের পর গোসাইরহাটে দলীয় কার্যক্রম ছিল নিষ্ক্রিয়। এর মধ্যেই হঠাৎ রাতের আঁধারে একটি মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন স্থানে দলীয় স্লোগানসংবলিত ব্যানার বহন করা হয়।

তবে মিছিলে কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখ ছিল মুখোশ বা কাপড়ে ঢাকা। পোস্টারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানিসম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোনো নেতার নাম বা ছবি ছিল না। মশাল হাতে স্লোগান দিতে দেখা যায়— ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’ এ বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ছাত্রদলের এক নেতা বলেন, প্রশাসনের কাছে অনুরোধ—আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানার বা পোস্টার নিয়ে যারা মিছিল করে শান্ত গোসাইরহাটকে অশান্ত করছে, তাদের গ্রেফতার করতে হবে। অন্যথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকে নিতে হবে।

এ বিষয়ে জানতে গোসাইরহাট থানার ওসি মো. আজিজুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিমানবন্দর থেকে পুলিশ হেফাজতে অভিনেত্রী নিপুণ

নিজস্ব প্রতিবেদক: সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণ আটক হয়েছেন। তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি

সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজার প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদিতে ব্যাপকভাবে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, যদি এবারের গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী না হয়, যদি ‘না’ জয়যুক্ত হয় তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশে ফ্যাসিবাদ

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের বৃহত্তম দ্বীপ হনশু

অনলাইন ডেস্ক জাপানের বৃহত্তম দ্বীপ হনশু-তে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় সময় এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।

‘উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে’

নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)। নিজের

থানার ভেতরে ঢুকে এএসআইকে ছুরিকাঘাত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে ঢুকে এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে