গভীর রাতে বিধবার ঘরে কৃষকদল নেতা, পদ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় কৃষকদল নেতা আনোয়ার হোসেন এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে পদ থেকে বহিষ্কৃত হয়েছেন। তবে অভিযুক্ত নেতা ওই নারীকে আদালতের মাধ্যমে বিয়ে করেছেন বলে দাবি করেন।

ঘটনাটি ঘটেছে গত রোববার (১২ অক্টোবর) গভীর রাতে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে। আনোয়ার হোসেন ওই ইউনিয়নের কৃষকদলের সভাপতি। এ ঘটনায় তীব্র সমালোচনার পর বুধবার (১৫ অক্টোবর) তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নোয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ভি.পি মোহাম্মদ ফজলে এলাহী পলাশ ও সদস্য সচিব জিএস আব্দুজ্জাহের হারুন স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।

চিঠিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আনোয়ার হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো এবং একই সঙ্গে হরণী ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

চিঠিতে আরও উল্লেখ রয়েছে, বহিষ্কৃত ব্যক্তির কোনো কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না এবং কৃষক দলের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আনোয়ার রাতে গোপনে ওই বিধবা নারীর ঘরে প্রবেশ করলে এলাকাবাসী ঘর ঘিরে ফেলে আনোয়ারকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে বেঁধে রাখা হয় এবং ঘটনাটি মোবাইলে ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়।

বিধবা নারীর দেবর মো. আলাউদ্দিন রুবেল বলেন, আমার ভাই প্রায় এক বছর আগে মারা গেছেন। ভাইয়ের মৃত্যুর পর থেকে ভাবির আচরণ সন্দেহজনক ছিল। এখন তার ঘরে ওই কৃষকদল নেতা ধরা পড়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর আনোয়ার কোনো বিয়ের কাগজ দেখাতে পারেনি। পরে নোটারি করা কাগজ দেখিয়ে বিয়ে করেছে দাবি করে। এরপর আনোয়ারের পরিবারের লোকজন আমাদের ওপর হামলা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, আনোয়ারের স্ত্রী-সন্তান রয়েছে। তার একাধিক পরকীয়া সম্পর্ক আছে। ওই বিধবা নারীর সঙ্গেও তিনি দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রাখছিলেন। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন বলেন, আমি আদালতের মাধ্যমে ওই নারীকে বিয়ে করেছি। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য পরিকল্পিতভাবে ঘটনাটি সাজানো হয়েছে। পুলিশ আমার বিয়ের কাগজ দেখে আমাকে ছেড়ে দিয়েছে।

চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাতেন ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়রা বিধবা নারীর ঘরে অন্তরঙ্গ অবস্থায় একজন পুরুষকে ধরে রেখেছে শুনে ঘটনাস্থলে যাই। সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিল। আনোয়ার হোসেন নোটারি করা বিয়ের কাগজ দেখালে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যে কারণে এলটিটিইর টার্গেট হন রাজীব গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ১৯৯১ সালের ২১ মে ভারতের তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এই হত্যাকাণ্ডের পেছনে ছিল শ্রীলঙ্কাভিত্তিক

এক অসহায় মা ও শিশুর পাশে মানবিক পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় শীতের মধ্যে মাটিতে পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারী ও তার শিশু সন্তানের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো.

হবিগঞ্জে স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয় খোলার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার

সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পর্যাপ্ত সংস্কার ও হাসিনার বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা সে নির্বাচনে অংশ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না। নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকতের এই অংশ থেকে অবৈধ

ফেনীতে বেড়িবাঁধ ভেঙে ১০৬ গ্রাম প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ২১টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১০৬টি