গভীর রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল), দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারীর বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, রাতে সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ি সংলগ্ন একটি ধানের খড় ও খড়ি রাখার ঘরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। টিনশেডের ঘরটিতে ছিল খড় ও খড়ি। মধ্য রাতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশী ও স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম বলেন, মধ্যরাতে কে বা কারা আমাদের খড়ের ঘরে আগুন দেয়। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সময় মতো তারা না আসলে আগুন আমাদের থাকার ঘরেও লাগতো। তিনি বলেন, তিন বছর ধরে আমার স্বামী বিছানায় পড়ে আছেন। যদি আগুন থাকার ঘরে লাগতো তাহলে অসুস্থ এই মানুষটাকে বের করে নিয়ে আসা হয়তো অসম্ভব হয়ে পড়তো। আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি।

আমরা চাই এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে কারা আগুন দিয়েছে তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় নিয়ে আনা হোক। আমার চার মাস বয়সী নাতি-নাতনি নিয়ে খুবই দুঃশ্চিন্তায় আছি। বোদা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সাদ্দাম হোসেনের বাড়ি সংলগ্ন তাদের খড় ও খড়ি ঘরে। রাত দেড়টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাথমিকভাবে ১ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে হিসেব করেছি। তবে আগুনের সূত্রপাত এখনো বলা যাচ্ছে না।

এটা নিয়ে তদন্ত চলছে। আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রফিকুল ইসলাম সরকার বলেন, রাতে আগুন লাগার খবর পাই। এতে বোদা থানার ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এতে অনেক ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ তার পরিবারের।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভোক্তাদের জন্য দুঃসংবাদ, এলপি গ্যাসের দাম আবারও বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই

সংসদে আসতে পারে সংবিধান সংস্কার পরিষদ গঠনের ইস্যু

নিজস্ব প্রতিবেদক সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে

সাগরে দ্বীপ দখল করল চীন, প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে একটি দ্বীপ দখল করেছে চীন। এ নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে তাদের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম

পাকিস্তানে ভবনধসে মৃত বেড়ে ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত করাচিতে একটি ৫ তলা আবাসিক ভবন ধসে ১৪ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা

সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন জামায়াতে প্রার্থী রফিকুল ইসলাম খান

জুয়েল রানা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম