গফরগাঁওয়ে অপহরণের শিকার দুই শিশু, মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একই দিনে নিখোঁজ হয় দুই শিশু। এর মধ্যে মুক্তিপণ আদায় ব্যর্থ হওয়ায় ১০ বছর বয়সী এক শিশুকে হত্যা করে পুকুরে ফেলে দেয় অপহরণকারীরা। এখনো নিখোঁজ রয়েছে অপর শিশু, ৫ বছর বয়সী আইমান সাদাব।

শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় নিহত শিশুটির মরদেহ। নিহত সিফাত হাসান স্থানীয় চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে সিফাত বাড়ির পাশে খেলছিল। এ সময় অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। বিকেলে পরিবারের কাছে ফোনে মুক্তিপণের দাবি জানানো হয়। প্রবাসী বাবা নূর ইসলাম তার ভাগ্নে জিসানকে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন। জিসান তাদের দেওয়া একটি বিকাশ নম্বরে (০১৭৬৫-০৪৪১৫) ২ হাজার টাকা পাঠান। কিন্তু তারপরও অপহরণকারীরা সিফাতকে হত্যা করে।

একই সময়ে পাশের দিঘীরপাড় গ্রামের ৫ বছর বয়সী আইমান সাদাব নিখোঁজ হয়। সে সৌদি প্রবাসী আল-আমিনের ছেলে। পরিবার জানায়, হালখাতা উপলক্ষে বাজানো মাইক শুনে বাড়ির পাশে দোকানের দিকে গেলে সাদাব আর ফিরে আসেনি।

সাদাবের নানার বাড়িতে থাকত সে ও তার মা। শিশুটির নানা সুলতান মিয়া জানান, “আমার নাতি কোথায় গেল, কে বা কারা তাকে তুলে নিল—কিছুই বুঝতে পারছি না। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।”

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, “নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ আইমান সাদাবকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, অপহরণ ও হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে অভিযান চালানো হচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সমন্বয়ক নুসরাত তাবাসসুমের ‘গোপন’ ভিডিও ফাঁসের দাবিটি সঠিক নয়

ঠিকানা টিভি ডট প্রেস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমন্বয়ক নুসরাত তাবাসসুমের নামে একটি আপত্তিকর ভিডিও ফাঁসের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে

বেলকুচিতে সারে ১০ মেঃটঃ সরকারি চাল উদ্ধার, আটক-১ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি গুদামে খাদ্যবান্ধব কর্মসূচির (২২০ বস্তা) ১০হাজার ৬শ’ত কেজি চাল অবৈধভাবে মজুত করা অবস্থায় উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার

দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা

শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়া নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত দশ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

টেকনাফে দুই পক্ষে দফায় দফায় গোলাগুলি, গ্রামজুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সংলগ্ন এলাকা রঙিখালীতে দুই অস্ত্রধারী গ্রুপের মধ্যে আধিপত্যে বিস্তারের দ্বন্দ্বে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রাতভর থেমে থেমে গুলির শব্দে

ঠাকুরগাঁওয়ে মাদকসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২ হাজার টাকা নগদ ও দুটি মোবাইল ফোনসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক