গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি ওসমান গণি, সম্পাদক আব্দুল করিম

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যাণের কমিটিতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ.এম ওসমান গণি, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম।

শুক্রবার (১৭ জানুয়ারী) রাতে পশ্চিম বড়ঘোনা সকাল বাজার নতুন মার্কেট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন কমিটি ঘোষণা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন।

ফেডারেশনের গন্ডামারা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ মোস্তফা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. মোস্তফা বাদশা, মো. ফজল কাদের, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মোজাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সহ সাধারণ সম্পাদক তাহমিনা বেগম, সাংগঠনিক সম্পাদক মো. ইউনূস, সহ সাংগঠনিক সম্পাদক শফিক আহমদ, কোষাধ্যক্ষ মো. বেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক আক্তার হোসাইন, ট্রেড ইউনিয়ন সম্পাদক মো. নবাব আলী, শিক্ষা প্রশিক্ষক সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রযুক্তি সম্পাদক মো. সাজ্জাদ হোছাইন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. আবু সিদ্দিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, আইন ও আদালত বিষয়ক সম্পাদক এ.বি.এম ইমরান, সাহায্য ও পূর্ণবাসন সম্পাদক মোসলেম উদ্দিন, কর্মসংস্থান সম্পাদক মো. কামাল উদ্দিন, চিকিৎসা ও স্বাস্থ্য সম্পাদক মো. আমির হোছাইন, কার্যকরী পরিষদ সদস্য মো. আরিফুল ইসলাম, মো. আজিজুল হক, মো. তারেক, মো. সেলিম উল্লাহ, মনির আহমদ, এনামুল হাছান, মোহাম্মদ মনজুর, মো. ছরওয়ার, মো. নাজিম উদ্দিন, মো. আনোয়ার বাদশা, নবাব আলী, মোহাম্মদ শহিদ উল্লাহ, মো. রেজাউল করিম, মো. ইউনূছ, মো. মাহবুব।

সম্মেলনে এ সময় বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোখতার হোসাইন সিকদার, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, বিশেষ বক্তা ফেডারেশনের বাঁশখালীর উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, উপজেলা সভাপতি মাওলানা জোবাইর আহমদ, গন্ডামারা ইউনিয়নের উপদেষ্টা ডা. মোহাম্মদ আলী হোছাইন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলাও ভাংচুর, ভিপি আয়নুল হকের ঘটনাস্থল পরিদর্শন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নে একই রাতে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলা ও ভাংচুর। গত ১৭ জানুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধামাইনগর

সালিশের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চৌধুরী ঘুঘাট এলাকায় আধিপত্য বিস্তার ও সালিশের টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায়

দুই সচিবের ছত্রচ্ছায়ায় মাসুদের ৩০০ কোটি টাকার প্রকল্প!

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচারী সরকারের পতনের পরও থেমে নেই দোসরদের দাপট। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠজন মাসুদ আলমের মালিকানাধীন ই-লার্নিং অ্যান্ড আর্নিং

সিরাজগঞ্জে শীতে বাড়তি চাহিদায় উৎপাদন বাড়িয়েছে কাজীপুরের কম্বল শিল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কম্বলপল্লীতে ভোর থেকে বিভিন্ন জেলার ব্যবসায়ীদের ভিড় দেখা যায়। এখানে শীতের কাপড় ৮ থেকে ৬৫ টাকা এবং কম্বল ৭৫ টাকা থেকে

নির্বাচনের ফলাফল ঘোষণায় ‘চক্রান্ত ও ষড়যন্ত্রের’ অভিযোগ নিয়ে ইসিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, “ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অস্বাভাবিক বিলম্ব করছেন। একাধিক

সুনামগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার মহেশখলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে