গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সরকারের গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল), সকালে প্রধান উপদেষ্টা রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন।

এরপর ভাষণে বলেন, গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের শিকার হয়। মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে পুলিশকে।,

আগামী নির্বাচনে পুলিশের ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, এজন্য সতর্ক থাকতে হবে।’

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধীন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিন দিনব্যাপী এই আয়োজনে উদ্বোধনী দিনেই এবার পদকের জন্য ঘোষিত ৬২ জন কৃতি পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেবেন প্রধান উপদেষ্টা।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ সব পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোদি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী: পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিশ্বের বড় স্বীকৃত সন্ত্রাসী’ বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছেন তিনি। মুহাম্মদ আসিফ

মিল্ক ভিটায় ভেজাল দুধ সরবরাহ: পাবনায় দম্পতির কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ফরিদপুর উপজেলায় ডিটারজেন্ট, তেল, সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড মিশিয়ে ভেজাল দুধ তৈরি ও রাষ্ট্রায়ত্ত দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটায় সরবরাহের অভিযোগে এক

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস  

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন

হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

রেজাউল ইসলাম হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই জনের। রোববার বিকালে জেলার

সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অপারেশন ডেভিল হান্ট করছেন, ঠিক আছে। কিন্তু বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি

শাহবাগে ৫ কলেজের শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শিক্ষায় অনিশ্চয়তা তৈরি করেছে— এমন অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক