গণ-অভ্যুত্থানে রাজধানীতে ৭০৭ মামলা, গ্রেপ্তার ৫ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা ও গুলিতে বহু মানুষ নিহত ও আহত হন। জাতিসংঘের প্রতিবেদনে ১ হাজার ৪০০ জন নিহত ও ২৩ হাজার আহতের তথ্য উল্লেখ করা হয়েছে।

হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ২০২৫ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজধানীর ৫০ থানায় ৭০৭টি মামলা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় হাজারো নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার সাবেক বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, দীপু মনি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি মমতাজ বেগম, এ এম নাঈমুর রহমান দুর্জয়, কাজী মনিরুল ইসলাম মনু, আবদুস সোবহান গোলাপ ও আ ক ম সরওয়ার জাহান বাদশাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ৫ হাজার ৭৯ জন নেতা-কর্মী।

এছাড়া গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি মো. শহিদুল হক, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ২৩ জন পুলিশ সদস্য। তাদের মধ্যে রয়েছেন সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, সাবেক ডিসি তানভির সালেহীন ইমন, সিলেটের সাবেক পুলিশ সুপার আবদুল মান্নান, সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, ডিবি লালবাগ জোনের সাবেক ডিসি মশিউর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ধানমন্ডি জোন) আবদুল্লাহ হিল কাফি, সহকারী পুলিশ কমিশনার মো. তানজিল আহমেদ, এডিসি (বর্তমানে এসপি) মো. শাহেন শাহ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা, সাবেক গুলশান থানার ওসি বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আপেল উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা গুলশান বিভাগ) মো. ইফতেখার মাহমুদ, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মো. আবুল হাসান, ইন্সপেক্টর মাজহারুল ইসলাম, এসআই মো. সাজ্জাদ-উজ-জামান, নায়েক সজিব সরকার, কনস্টেবল সুজন হোসেন, শোয়াইবুর রহমান ও মো. বায়োজিদ বোস্তামী।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, এসব মামলার তদন্ত চলছে। বিভাগটির এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরী বলেন, “চব্বিশের অভ্যুত্থানের পর হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ৭০৭টি মামলা হয়েছে। এসব মামলায় মন্ত্রী, এমপি, আমলাসহ ৫ হাজার ৭৯ জন গ্রেপ্তার হয়েছেন। সাবেক দুই আইজিপিসহ ২৩ পুলিশ সদস্যও গ্রেপ্তার রয়েছেন। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন।”

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে অসুস্থতার ছুটি না পেয়ে এক শ্রমিক অসুস্থ

নজরুল ইসলাম: অসুস্থতার একদিনের ছুটি ও কর্তৃপক্ষের অপমান সইতে না পেরে যমুনা সেতু পশ্চিমপাড়ের সিকিউরিটি সুপারভাইজার নুরুল ইসলাম (৫০) হিটস্ট্রোকে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েছে। সিকিউরিটি

ইসরায়েলি হামলা ইরানের ব্যাপক দুর্বলতা প্রকাশ করেছে

অনলাইন ডেস্ক: ইসরায়েলের বিমান হামলায় ইরানের অভ্যন্তরে ব্যাপক দুর্বলতা উন্মোচিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা ইসলামি প্রজাতন্ত্রটির সামরিক ও কৌশলগত প্রতিরক্ষার জন্য একটি ‘অস্তিত্ব

এনায়েতপুরে ছাত্র হত্যায় মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হত্যা মামলায় প্রভাষক রশেদুল ইসলাম ভুইয়া (৪২) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার

ভ্রাম্যমান আদালতে তাড়াশে অবৈধভাবে খনন করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা

লুৎফর রহমান তাড়াশ: অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে এক ঠিকাদার কে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। আজ বুধবার (২৬

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

ঠিকানা টিভি ডট প্রেস: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। বুধবার সেনা সদরে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’

নাহিদ উপদেষ্টার পদ ছাড়বেন মঙ্গলবার, দল ঘোষণা পরদিন

নিজস্ব প্রতিবেদক: তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার। ওই দিন জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে।