গণমাধ্যমের লেন্সে তরুণদের রাজনীতি-১

ঠিকানা টিভি ডট প্রেস: বছর খানেক আগের কথা। উদ্ভট এক ভাবনা মাথায় এলো। আইডিয়াবাজ সহকর্মীকে বললাম, “আচ্ছা, রাষ্ট্রের সব অরগ্যান রাইটওয়েতে ফাংশন করলেই তো সুশাসন আসবে। এআই ব্যবহার করে সরকারের ইকোসিস্টেমটাই তো বদলানো যায়। আর এটা সহজেই করতে পারে গুগল, মাইক্রোসফটের মতো জায়ান্ট কোম্পানিগুলো। তাহলে দেশ চালাতে রাজনৈতিক দলের দরকার কী।”

সহকর্মী হতবুদ্ধির মতো তাকালেন। বললেন, “নেতারা তো মানুষ, মানুষের স্বপ্ন, উন্নয়ন- এসব নিয়ে খেলেন।” বললাম, “হ্যাঁ, এই খেলাধুলাতেই তো তারা দানব, নিপীড়ক হয়ে ওঠেন।” সহকর্মী বললেন, “তাহলে আগে ভালো মানুষ বানাতে হবে।” বললাম, “ঠিক ধরেছেন। সবার আগে শিক্ষার সিস্টেমটা বদলে কাজটা শুরু করা যাবে।” আলাপে অন্য সহকর্মীরাও যোগ দিলেন। বললেন, “ভাই দারুণ আইডিয়া, অন্তত বাংলাদেশের জন্য। ”

প্রচলিত রাজনীতির ওপর চরম হতাশা থেকেই এমন আলোচনার সূত্রপাত। বললাম, “নেতাকর্মীদের ঢাউস মিছিল, জনসমাবেশ, বজ্রকণ্ঠের ভাষণ-এসবে আর দেশপ্রেম নেই। ক্ষমতার অংশীদারত্বের মাধ্যমে রাষ্ট্র তথা ভোটারদের শোষণ, উন্নয়নের ব্যানারে লুটপাট, আতঙ্ক, সন্ত্রাস ছড়িয়ে দশকের পর দশক ধরে ক্ষমতায় টিকে থাকার জটিল সিস্টেম তৈরি করে নিয়েছেন রাজনীতিকরা। যে সিস্টেম ভাঙার সাধ্য কারো নেই।

স্বাধীনতার পর গত ৫৩ বছরে রাজনৈতিক দলগুলো তাদের আবেগী আর সম্মোহনী ‘ন্যারেটিভের’ ফাঁদে ফেলেছে কোটি কোটি মানুষকে। যারা অতীতমুখী, স্বার্থপর নেতাদেরই ‘দেবতা’ মেনেছেন। তবে গত ৫ আগস্টের পর তরুণদের নতুন দৃষ্টিভঙ্গির আলোয় প্রচলিত রাজনীতির ন্যারেটিভের ফাঁপা ‘মাহাত্ম’ সামনে এসেছে। ফলে তরুণদের আধুনিক, যুগপোযোগী, বৈশ্বিক দৃষ্টিভঙ্গির রাজনীতির নতুন দিগন্ত উন্মোচন এখন সময়ের দাবি।

তবে সমস্যা হচ্ছে, তরুণদের নতুন ধারার রাজনীতির মূল্যবোধ ধারনে সক্ষম নয় ‘রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ’ গণমাধ্যম। কারণ গণমাধ্যমের ফাংশনার মডেলটাই বিগত শতকের। তরুণদের ভাষা তারা পড়তে পারে না। তারুণ্যের রাজনীতির ন্যারেটিভ তাদের কাছে দুর্বোধ্য। ফলে গাইড করার বদলে গণমাধ্যম হয়ে উঠতে পারে দাস অথবা বাধা। ভবিষ্যৎমুখী রাজনীতির বড় বিপদটা এখানেই।

নোট: শুধু আমজনতাই নয়, গণমাধ্যমকর্মীরাও গুজব আর আবেগধর্মী রাজনীতির দাসত্ব করে আসছে দশকের পর দশক ধরে। রাজনীতির নতুন আলোচনা তাদের জন্য অস্বস্তির, তাই সেসব এড়িয়ে চলা অথবা বাতিলের পথ বেছে নেবেন তারা। তবে তরুণ সংবাদকর্মীরা তেমনটা নয় নিশ্চয়ই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকারের দ্বিপাক্ষিক সফরেও খোলেনি মালয়েশিয়ার শ্রমবাজার, আবারো সিন্ডিকেটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার এখনো বন্ধ রয়েছে। দুই দেশের সরকারপ্রধান পর্যায় থেকে শুরু করে উপদেষ্টা ও মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দফায় দফায়

শেখ হাসিনা জানুয়ারিতে ফিরছেন দাবি, যা জানাল ফ্যাক্টচেক

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে চলতি বছরের জানুয়ারিতে দেশে ফিরবেন দাবি করে একটি ভিডিও

দিন দিন বেড়েছে আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’

ডেস্ক রিপোর্ট: গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পতন হয় আওয়ামী সরকারের। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন দলটির সভাপতি শেখ হাসিনা। দলের শীর্ষ নেতারাও পলাতক।

রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে কুচক্রী মহল ষড়যন্ত্র চালাচ্ছে: কুমিল্লায় জামায়ত নেতা এটিএম মাছুম

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন,দেশ আজ একটি সংকটময় সময় অতিক্রম করছে। আগামী নির্বাচন বানচাল

ড. ইউনূসের মন্তব্যে নড়ে বসলো ভারত, বানাবে ২২ হাজার কোটির নতুন মহাসড়ক

অনলাইন ডেস্ক: গত মার্চে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো (সেভেন সিস্টার্স) স্থলবেষ্টিত অঞ্চল। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র

ভুল লাঠিচার্জের ঘটনায় পতাকা বিক্রেতাকে সেনাবাহিনীর ১ লাখ টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে মানবিকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের