গণমাধ্যমের ওপর আক্রমণ ও নৈরাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের ওপর হামলা ও দেশজুড়ে নৈরাজ্য প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। একই সঙ্গে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোনায়েদ সাকি বলেন, শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণমাধ্যমের ওপর আক্রমণ ও সহিংসতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তাদের দেশি-বিদেশি সহযোগীরা পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করছে। এর মাধ্যমে নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে পৃথক এক বিবৃতিতে গণসংহতি আন্দোলন জানায়, বৃহস্পতিবার রাতে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটের কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় আজ ঘটনাস্থল পরিদর্শন করেছে দলটির নেতারা।

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখার দায়িত্ব ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার। তবে এ ক্ষেত্রে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন রুবেল।

তিনি বলেন, গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

আবুল হাসান রুবেল আরও বলেন, ওসমান হাদি যখন ইতিবাচক ধারায় গণতান্ত্রিক রাজনীতির পথে এগিয়ে যাচ্ছিলেন, তখন তার ওপর হামলা হয়েছে। এটি দেশের গণতান্ত্রিক রাজনীতির ওপর সরাসরি আঘাত। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দ্বিকক্ষ সংসদের নতুন কাঠামো: উচ্চকক্ষ ও নিম্নকক্ষের কার্যপ্রণালি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ সংশ্লিষ্ট সংস্কারের ওপর গণভোট শেষে দেশের আইনসভায় যুক্ত হচ্ছে দ্বিকক্ষ সংসদব্যবস্থা। এতদিন এককক্ষবিশিষ্ট সংসদ চালু থাকলেও

আর একটি পাথরও যেন চুরি না হয় সে ব্যবস্থা করা হবে: ডিসি সারওয়ার

ডেস্ক রিপোর্ট: কোম্পানীগঞ্জে সাদা পাথর থেকে যেন আর একটিও পাথর চুরি না হয় সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার

সিরাজগঞ্জ মালসাপাড়া কবরস্থানে চির নিদ্রায় শায়িত সাবেক সংসদ সদস্য মান্নান তালুকদার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য সিরাজগঞ্জ-৩ আসনের টানা চারবারের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থানীয় সরকারের স্থায়ী কমিটির সাবেক সভাপতি

দর্শনা সীমান্তে গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনিরকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট

সিরাজগঞ্জ শাহজাদপুরে সড়ক নির্মাণে রডের বদলে বাঁশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এ প্রকল্পে গাইডওয়াল

ইসরাইল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, তীব্র সংঘর্ষ

অনলাইন ডেস্ক: ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী। আজ সোমবার লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে