গণভোটের প্রস্তুতি নিতে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: গণভোট আয়োজনের জন্য বাড়তি অর্থ ছাড় ও অতিরিক্ত ভোটকেন্দ্র প্রস্তুত রাখার বিষয়ে সরকারের দুই মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন বলছে, গণভোট কখন হবে, সংসদ নির্বাচনের সাথে হবে, নাকি পৃথকভাবে হবে, তা নির্ধারণ করবে সরকার৷ তবে গণভোট করতে হলে সে প্রস্তুতি রাখতে হবে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক ও চেয়ারম্যানদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় গণভোটের বিষয়টি উঠে আসে। তখন কমিশন জানায়, গণভোটের জন্য বাড়তি অর্থ প্রয়োজন হবে, এজন্য টাকা ছাড় করতে অর্থ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গণভোটের জন্য অতিরিক্ত ভোটকক্ষের প্রয়োজন হবে, এজন্য শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র এরই মধ্যে নির্ধারণ করেছে ইসি। গণভোট একসঙ্গে হলে ভোটকেন্দ্র বাড়াতে হবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া পৃথকভাবে ভোট হলে গণভোটের জন্য বাড়তি ব্যয়ও হবে। এজন্য অর্থ মন্ত্রণালয়কে প্রস্তুতি রাখতে বলা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নগদের মাধ্যমে সরকারি ভাতার ১৭১১ কোটি টাকা গায়ে

ডেস্ক রিপোর্ট: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর বিরুদ্ধে এবার এক ভয়াবহ অভিযোগ উঠেছে, যা তাদের আগের অনিয়ম-লুটপাটের নজিরকেও ছাড়িয়ে গেছে। জালিয়াতি করে অবৈধ ই-মানি তৈরি থেকে

বিএনপি ইসলামবিদ্বেষী নয়, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল, ইসলামবিদ্বেষী নয়। কেউ যদি বলে বিএনপি ইসলামবিদ্বেষী, সেটা নিঃসন্দেহে অপপ্রচার।

দেশে ফেরা একদিন পেছালো খালেদা জিয়ার

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে গেছে। আগামী ৫ মের পরিবর্তে ৬ মে, মঙ্গলবার

ডিবি হেফাজতে সাত দিন: চাপ, অনশন ও প্রতিরোধের গল্প

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়লে তা রূপ নেয় এক বৃহৎ গণআন্দোলনে। আন্দোলনের নেতৃত্ব ছিন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার বিভিন্ন এলাকা

হাদির ওপর হামলাকারীরা যেন ভারতে পালাতে না পারে, ভারতীয় হাই কমিশনারের সহযোগিতা কামনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন পালিয়ে ভারতে আশ্রয় না নিতে পারে

ছাত্রদল নেতার নেতৃত্বে জামায়াতের সমাবেশে হামলা-গুলি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর একটি সমাবেশে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা হয়েছে। এ সময় এলোপাতাড়ি গুলিবর্ষণও করা হয়। এতে দু’জন গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত