গণপিটুনি, ৯ মাসে নিহত ১৬৩

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক সময়ে দেশে গণপিটুনি দিয়ে হত্যাকাণ্ড কীভাবে বেড়েছে তা উঠে এসেছে মানবাধিকার সংস্থা আইন সালিশ কেন্দ্রের (আসক) এক পরিসংখ্যানে। সংস্থাটির ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, গণঅভ্যুত্থানের মাস গত বছরের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সারা দেশে গণপিটুনিতে নিহত হয়েছেন ১৬১ জন। গত বছরের শেষ ৫ মাসে ৯৬ জনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। আর চলতি বছরের প্রথম চার মাসে ৬৫ জনকে হত্যা করা হয়েছে।

আসকের তথ্যমতে, গণঅভ্যুত্থানের মাস আগস্টেই গণপিটুনিতে নিহত হন ২১ জন। পর্যায়ক্রমে সেপ্টেম্বরে ২৮, অক্টোবরে ১৯, নভেম্বরে ১৪, ডিসেম্বরে ১৪, জানুয়ারিতে ১৬, ফেব্রুয়ারিতে ১১, মার্চে ২০ ও এপ্রিলে ১৮ জন নিহত হন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গণপিটুনিতে নিহত হন ১২৮ জন। এরমধ্যে গণঅভ্যুত্থানের আগের ৭ মাসে নিহত হন ৩২ জন। আর পরের পাঁচ মাসে গণপিটুনিতে ৯৬ জনের মৃত্যু হয়। অথচ ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো বছরে গণপিটুনিতে মারা যান মাত্র ৫১ জন। এর আগের বছর ২০২২ সালে মাত্র ৩৬ জন, ২০২১ সালে ২৮ জন ও ২০২০ সালে ৩৫ জন। তথ্যানুযায়ী গত ৯ মাসে শুধুমাত্র গণপিটুনিতে নিহত হওয়াদের মধ্যে শুধুমাত্র ঢাকা বিভাগে গণপিটুনিতে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ১৩, রাজশাহীতে ১৬, চট্টগ্রামে ২৪, বরিশালে ১৬, ময়মনসিংহে ৫, সিলেটে ৫ জন।

অপরাধবিজ্ঞানীরা বলছেন, দেশে যখন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে চলে যায় তখনই গণপিটুনির মতো ঘটনা বেড়ে যায়। এ ছাড়া এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের যখন আইনের আওতায় আনা হয় না তখন এসব ঘটনা আরও বাড়তে থাকে।

গতকাল ঢাকার দারুসসালামের আহম্মদ নগরের হাড্ডিপট্টি এলাকায় পিটিয়ে দুই যুবককে হত্যা করা হয়েছে। এদিন বেলা ১২টার দিকে দুই যুবক ওই এলাকায় যাওয়ার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। এর আগের দিন ওই এলাকায় মাদকবিরোধী অভিযান ছিল। একদিন পরেই স্থানীয় কয়েকশ’ মানুষ গণপিটুনি দিয়ে দু’জনকে হত্যা করে। নিহত দু’জনের মধ্যে একজনের নাম তানভীর (২৫) বলে জানা গেছে। অন্যজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তারা মাদক কারবারি ও ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে, দারুসসালাম থানা পুলিশ শুক্রবার আহম্মদ নগরের হাড্ডিপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। রাতে মাদক ব্যবসায়ীদের ধরে নিয়ে আসার পর ওই এলাকায় স্থানীয় মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে গতকাল দুই যুবক হাড্ডিপট্টি এলাকায় গিয়ে স্থানীয়দের শাসাতে থাকেন। তখন স্থানীয় কয়েকশ’ মানুষ ওই দু’জনকে ধাওয়া দিয়ে পিটিয়ে হত্যা করে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন বলেন, শুক্রবার তানভিরের বাসায় আমরা অভিযান চালিয়েছিলাম। তখন তানভীর পালিয়ে যায়। পরে তার বাসা থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করি। পরে তানভীরসহ তিনজন আবার ওই এলাকায় চাপাতি নিয়ে হাজির হয়ে মানুষকে শাসাতে থাকে। পরে স্থানীয়রা গণপিটুনি দিয়ে দু’জনকে মেরে ফেলেছে।

২০১৯ সালের ২০শে জুলাই বাড্ডায় গণপিটুনির নির্মম এক ঘটনা পুরো দেশের মানুষকে নাড়া দিয়েছিল। ওইদিন সাড়ে চার বছরের তুবা ও পঞ্চম শ্রেণি পড়ুয়া তাসিন আল মাহিরের মা ৪০ বছর বয়সী তাসলিমা বেগম রেনু তুবার ভর্তির বিষয়ে খোঁজখবর নিতে বাড্ডার একটি প্রাথমিক বিদ্যালয়ে যান। কিন্তু শিশু অপহরণকারী সন্দেহে একদল উন্মত্ত জনতা রেনুকে স্কুলের গেটের সামনে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। মোবাইল ফোন ও সিসিটিভিতে ধারণ করা ভিডিওতে দেখা যায়, কয়েকশ’ লোকের জমায়েতে কিছু তরুণ তাসলিমাকে লাথি মারছে, আঘাত করছে। অন্যরা ছিলেন নির্বাক দর্শক।

মানবাধিকারকর্মী নুর খান লিটন, অন্যান্য বছরের তুলনায় সাম্প্রতিক সময়ে গণপিটুনি বেড়েছে। কারণ দেশে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা চলছে। এটা একটা অনিশ্চিত পথে যাত্রার মতো। এমন পরিস্থিতিতে মানুষ আইন মানছে না। মব সন্ত্রাস তৈরি হওয়াতে মানুষ গণপিটুনিতে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। দুভার্গ্যজনক হলেও সত্য এর বিরুদ্ধে সরকার কার্যত দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছে বলে নজির পাওয়া যাচ্ছে না। মুখে মুখে অনেক কথা বলছে কিন্তু প্রকৃতপক্ষে এ ধরনের সন্ত্রাস বন্ধ করার জন্য যেসব পদক্ষেপ নেয়া দরকার সেটি অনুপস্থিত।

সমাজ ও অপরাধবিজ্ঞানী ড. তৌহিদুল হক বলেন, গণপিটুনিতে মৃত্যু বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে এবং সেটি নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। পাশাপাশি এটাকে নানাভাবে বৈধতা দেয়ার চেষ্টা করা হচ্ছে। কেউ যদি পরিকল্পিতভাবে কাউকে হয়রানি, শারীরিক আক্রমণ করতে চায় তবে কোনো একটা অভিযোগ তুলে কিছু লোক একত্রিত হয়ে তাকে যদি মেরেও ফেলে তবে একটা সময় আইনগত সুরাহার বিষয়টি বের করা কঠিন হয়ে পড়ে। তখন সামনে চলে আসে ওরা কারা ছিল, কীভাবে শনাক্ত করা যাবে, সাক্ষী কে দিবে এমন বিষয়। যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণপিটুনি দিয়ে কাউকে মেরে পার পেয়ে যায় এবং বিচার না হয় তবে এর রেশ বাড়তে থাকে। তিনি বলেন, কেউ অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটার সমাধান করবে। আরেকটা বিষয় হলো হঠাৎ করে গণপিটুনির ঘটনা ঘটে আবার পরিকল্পিতভাবে ঘটে। হঠাৎ করেই হোক বা পরিকল্পিতভাবে; গণপিটুনির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার

সিরাজগঞ্জ-এর ৬ আসনের ৫টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থীর জয়

সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী

সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার ইসরায়েলি সেনা, সর্বাত্মক যুদ্ধের শঙ্কা

অনলাইন ডেস্ক: ইরানে পারমাণবিক লক্ষ্যবস্তুসহ বিভিন্ন স্থানে হামলার পর সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করছে দখলদার ইসরায়েল। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দখলদাররা সর্বাত্মক যুদ্ধের

তেহরানে প্রথম ইরানি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের বিমান বাহিনী প্রথমবারের মতো একটি ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসরাইলি সংবাদমাধ্যম। বুধবার (৪ মার্চ) ইরানের রাজধানী তেহরানে এ ঘটনা

জামায়াতে ইসলামীর চাঁদাবাজি-দুর্নীতি করার অভিজ্ঞতা নেই: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণের সম্পদ চুরি, দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করার অভিজ্ঞতা জামায়াতের নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা.

কুষ্টিয়া আদালতের এজলাস কক্ষ থেকে ছুরিসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আদালতের এজলাস কক্ষ থেকে ধারালো ছুরিসহ জুম্মান খান (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিচারকাজ