গণত্রান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গণত্রান্তিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান রাখতে হবে- এই দেশটি আমাদের সকলের, সকলে মিলেই উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সব দ্বিধা-দ্বন্দ্ব এবং আন্দোলনকে নিয়ে বির্তক না করে সকল মিলে ঐক্যবদ্বভাবে আগামির বাংলাদেশ গড়ে তুলতে হবে- আগামির বাংলাদেশ হবে গণত্রান্তির বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ জুলাই) টাঙ্গাইল মেডিকেল কলেজে জুলাই-আগস্ট গণঅভ্যুথানে, শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ড্যাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামিতে আমরা সন্ত্রাসমুক্ত, নৈরাজ্যমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে, সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত হবে, জনগন দুর্ভোগ পায় এই রকম কাজের সাথে সম্পৃক্ত হবে, যারা অন্যায়ের সাথে জড়িত থাকবেন- তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর অসংখ্য বিএনপি নেতা গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের দেশনেত্রীকে দীর্ঘ ৬ বছর জেলে রাখা হয়েছে। অসংখ্য আলেম-উলামাদের হত্যা করা হয়েছে। আজকে এই আন্দোলন একমাত্র সংগঠন বিএনপি, যে সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন।

সুলতান সালাউদ্দিন বলেন, আজ জুলাই-আগস্ট গণঅভ্যুথান এক বছর প্রায় পূর্ণ হয়েছে। যদি আমরা দ্বিধা-বিভক্ত হয়ে যাই যারা শহীদ হলেন, যারা রক্ত দিলেন- তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে। এই জন্যই কি আমরা শহীদ হয়েছি। এ জন্যই কি আমরা রক্ত দিয়েছি। বংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিদায় করেছে- সামনে গণত্রন্ত্র আসবে এটাই স্বাভাবিক।

এ সময় টাঙ্গাইল জেলা ড্যাবের সভাপতি ডা. আব্দুল মতিনের সভাপতিত্বে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। এসময় টাঙ্গাইল জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং জেলা ড্যাবের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের সামনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভের ঘটনা ঘটেছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাশ নামে হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিজেপির

বিশ্ব ইজতেমায় বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে

নিজস্ব প্রতিবেদক: ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। প্রতি বছর ইজতেমায় এই ধরনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে

শেখ মুজিবসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল

ঠিকানা ডেস্ক: মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের (এমএনএ-এমপিএ)

জুলাই হত্যাকাণ্ডে ৯৫ জনের তালিকা জাতিসংঘে দিয়েছে বাংলাদেশ পুলিশ, কারা রয়েছে তালিকায়?

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে অনুষ্ঠিত ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভের সময় সহিংসতার ঘটনায় বাংলাদেশ পুলিশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (OHCHR)-এ ৯৫ জনের একটি তালিকা সরবরাহ করেছে।

সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (ইসি) কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে

এনসিপি থেকে মনোনয়ন পেলেন বিএনপির সাবেক এমপি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) নির্বাচনী এলাকায় এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক এমপি মেজর (অব.) মুনজুর কাদের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে