গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে শাহবাগবিরোধী ঐক্য’র হামলায় আহত ১২

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে। তবে এই হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করছে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির দণ্ড বাতিল এবং তার মুক্তি নিয়ে চট্টগ্রাম নগরে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। প্রথমে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিলেও পরে উত্তেজনা বাড়ে এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও ব্যানার ছিড়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এন্টি শাহবাগ মুভমেন্টের কর্মীরা গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের ওপর প্রথমে হামলা চালায়।’

হামলায় আহত হন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি সাইদুল হক, সহসভাপতি এ্যানি চৌধুরী, ঢাকা নগরের সংগঠক তানভীর হোসেন, চটগ্রাম শাখার সভাপতি ধ্রুব বড়ুয়া, সেক্রেটারি একান্ত বিশ্বাস, অর্থ সম্পাদক সুদীপ্ত গুহ, ইউএসটিসির সংগঠক সৌমেন, ছাত্রফ্রন্টের নগর শাখার সভাপতি রিপা মজুমদার ও অর্পিতা নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠক রিশাদ আমিন, সংগঠক ইশান বড়ুয়া ও শফিক ইসলাম। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি সাইদুল হক।

হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমাদের ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজন নারী কমরেডও আছে। যাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এমনকি আহতদের হাসপাতাল নেওয়ার পথেও হামলা করেছে। নারী কমরেডদের গায়েও তারা হাত দিয়েছে।’

ঘটনাস্থলে হামলার ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিমের বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান গণমাধ্যমকে বলেছেন, একজন জামায়াত নেতার রায় নিয়ে বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে কয়েকজন দাঁড়িয়েছিল। একই সময় শাহবাগবিরোধী ঐক্যও সেখানে স্লোগান দিচ্ছিল। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করছিল। তবে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মারামারি লেগে যায়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নগর শাখার সহসভাপতি পুষ্পিতা নাথ গণমাধ্যমকে বলেন, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলে হামলার প্রতিবাদে বিকেলে প্রেসক্লাবের সামনে তারা কর্মসূচি পালন করতে যান। এ সময় ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী আন্দোলনের একাংশের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ‘কলেজছাত্রীর’, আলামত পাননি চিকিৎসক ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে এক তরুণী। তিনি নিজেকে শরীয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী

মোটরসাইকেলে ফেনসিডিল পাচারকালে সিরাজগঞ্জে দুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মোটরসাইকেলে করে ফেনসিডিল পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। তাদের কাছ থেকে ১০৫ বোতল ফেনসিডিল, চারটি মোবাইল

তারেক সিদ্দিকীকে ৫০০ কোটি টাকা চাঁদা না দেয়ায়, যেভাবে ধ্বংস করা হয় ডেসটিনিকে

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বৈরশাসক শেখ হাসিনা নিজের একটি ব্যবসায়ীক আলাদা বলয় গড়ে তোলেন। তার সময়ে বসুন্ধরা, বেক্সিমকো, সামিট, এস আলম, ওরিয়ন, নাসা, নগদ-এর মতো সিন্ডিকেট ব্যবসার

নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে কাজে ফেরার অপেক্ষায় আছি: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। এর মধ্য দিয়ে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। মঙ্গলবার

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা

সিরাজগঞ্জে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভুয়া, জানিয়েছে কর্তৃপক্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, ছবিগুলো বাস্তব নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন