গণতন্ত্রের পথে নতুন অধ্যায়, রাষ্ট্রপতির বিশেষ বার্তা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণ-অভ্যুত্থান দিবস বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও গণতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি অনন্য ও গুরুত্বপূর্ণ দিন।

২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান একটি অবিস্মরণীয় অধ্যায়।”

তিনি উল্লেখ করেন, “ঊনসত্তরের ২৪ জানুয়ারি শাসকগোষ্ঠীর দমন-পীড়নের বিরুদ্ধে এবং পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের দাবিতে কারফিউ ভঙ্গ করে রাজনীতিক, ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ মিছিল বের করে। ওই মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকার নবকুমার ইনস্টিটিউশন স্কুলের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমানসহ আরও অনেকে। ১৯৬৯ সালের এই দিনে যারা দেশের স্বাধিকার আন্দোলনের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।”

রাষ্ট্রপতি আরও বলেন, “ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ মতিউরসহ অন্যান্য শহীদের ত্যাগ বৃথা যায়নি। এই অভ্যুত্থানের পথ ধরেই আমরা স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার অর্জন করেছি। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান অমিত প্রেরণা যুগিয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল এই স্বাধীনতা ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি শহীদ মতিউরসহ দেশের মুক্তি সংগ্রামের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) বেলা

যানজটের মূল কারণ ট্রাফিক অব্যবস্থাপনা: ফাওজুল কবির খান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শনে এসে নিজেই যানজটের কবলে পড়েন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বুধবার (০৮

সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এদিন বেলা ১১টায় শুরু হবে এই অধিবেশনের কার্যক্রম। ২০২৪ সালের ৫

নিবন্ধন পাচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ, যে প্রতীক চান তারা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বাংলাদেশ রাষ্ট্রের চেয়েও পুরোনো দলটি সাধারণ মানুষের কাছে অনেকটাই

মিয়ানমারে ক্ষমতা বৈধ করতে ‘ডামি নির্বাচনের’ প্রস্তুতি জান্তার

আন্তর্জাতিক ডেস্ক: তিন ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে মিয়ানমারের জান্তা সরকার। এ হিসাবে আগামী ২৫ জানুয়ারি নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ২৮

আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর আগে ও পরের দিন মধ্যরাত পর্যন্ত যানবাহন চলাচলের