গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ৩৬ সদস্যের জাতীয় কমিটি

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সহসভাপতি হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক-ই-আজম এবং অনুষ্ঠানের কর্মসূচি সমন্বয়ের দায়িত্বে আছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

কমিটিতে আরও রয়েছেন অর্থ, পরিকল্পনা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, প্রবাসী কল্যাণ, বিদ্যুৎ, কৃষি, শিল্প, গৃহায়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সড়ক পরিবহন, রেলপথ, যুব ও ক্রীড়া, মহিলা ও শিশু, ধর্ম, বাণিজ্য, তথ্যসহ প্রায় সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টারা।

এছাড়া, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ সদস্য আব্দুল মুয়ীদ চৌধুরী, বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক ও ড. ইফতেখারুজ্জামান কমিটিতে আছেন। সঙ্গে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, জনপ্রশাসন, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবগণ।

আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ‘গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হবে। প্রথম দিনে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব উপাসনালয়ে শহিদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হবে এই অনুষ্ঠানমালার।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় সুফলভোগীদের হাতে পঁচা ও নিম্নমানের চাল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে ভি-ডব্লিউ-বি (ভালনারেবল উইমেন বেনিফিসিয়ারি) কর্মসূচির আওতায় সুফলভোগীদের মেয়াদ উত্তীর্ণ, নিম্নমানের ও সম্পূর্ণ খাওয়ার অযোগ্য চাল বিতরণের অভিযোগ

আওয়ামী লীগের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: আমীর মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে গণহত্যা চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতেই

সিরাজগঞ্জে নারীর নিরাপত্তা ও উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি:শামা ওবায়েদ

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, নারীর নিরাপত্তা বৃদ্ধি, শিক্ষা সম্প্রসারণ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে ভবিষ্যৎ রাষ্ট্রপরিচালনায় অগ্রাধিকার দেওয়া হবে। তিনি

ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের মিয়াকুন্ডু গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে ঠান্ডু মন্ডল (৫৬) নামে এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

নির্বাচনের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের দোসর না, সবাই খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখানে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই।

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন।, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরে