গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নানা কর্মসূচি পালন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান প্রথম বর্ষপূর্তিতে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচী পালন করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব। কর্মূচীর মধ্যে ছিলো, জাতীয় পতাকা উত্তোলন, শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।

মঙ্গলবার (৫ আগষ্ট) গণঅভ্যুত্থান দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টার সময় মালসাপাড়া পৌর কবরস্থানে শহীদ সুমন সেখ ও শহীদ আবদুল লতিফের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, সমাজকল্যাণ সম্পাদক মিলন শেখ, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান সহ অনেক গণমাধ্যমকর্মী।পরে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া কবরস্থানে সিরাজগঞ্জ ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

দুপুর বারোটার সময় প্রেসক্লাব ভবনে সিরাজগঞ্জে জুলাই শহীদদের চিত্র প্রদর্শন ও প্রেসক্লাব ভবনের সম্মেলন কক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ইন্না, সহ সভাপতি জেহাদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি,ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মিলন শেখ,সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আজমেদ নওশাদ,আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি বদরুল আলম দুলাল,ডেইলি গুড মর্নিং এর জেলা প্রতিনিধি আহসান হাবিব মুন্না,দৈনিক দর্পণ প্রতিদিনের জেলা প্রতিনিধি রোমান আহমেদ,দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি অধ্যাপক শহিদুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ,দৈনিক সোনালী বার্তার জেলা প্রতিনিধি রাফিউল আলম বাবুল, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি হোসেন আলী,দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি শাম্মি আহমেদ আজমীর ও দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়।

আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক। আলোচনা সভা শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এ

সীমান্তঘেঁষে রাতারাতি সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রাতের আঁধারে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বাধা দিয়েছে বিজিবি। পরে সড়ক নির্মাণের কিছু সরঞ্জাম সরিয়ে নেয় তারা। পরে বৃহস্পতিবার (৮

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সাড়ে ৬টার দিকে পুঠিয়ায়

হরিনাহাটা বিপ্লবী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নজরুল ইসলাম: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—ফুটবল ফুটবল, যুবসমাজ মাঠে ফিরুক, মাদক থেকে বিরত থাকুক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের হরিনা হাটা

ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো একদল যুবক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে একদল যুবক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে নগরীর কোতোয়ালি থানার হাজারী লেনে

মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই মিনিটের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হঠাৎ করেই ঝটিকা মশাল মিছিল করেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট