গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, আর স্বৈরাচার হতে দেব না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি: জনগণের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক ঐক্য চাই” – এই স্লোগানে ভোলায় অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির বর্ণাঢ্য পদযাত্রা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টা থেকে ভোলা জেলা পরিষদ মোড় পথযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হয়৷

পথসভায় অংশ নিতে বিকাল ৩টার দিকে সভাস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, নিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা জানতাম স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছিলেন। আজ ভোলা ঘুরে দেখলাম, এ অঞ্চলে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। উন্নয়ন হয়েছিল শুধুমাত্র লুটপাট আর দুর্নীতির। ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও ভোলা উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত করেছে স্বৈরাচার সরকার। ভোলা বরিশাল ব্রীজ ও ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ ভোলাবাসীর নৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে৷

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে তরুণরা রাজপথে নেমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। সেই চেতনায় আবারো আমরা মাঠে নেমেছি, কারণ চাঁদাবাজ-মাফিয়া ও দুর্নীতিবাজরা আবার দেশের ওপর চেপে বসেছে। আমরা বলেছিলাম চাঁদাবাজ এবং মাফিয়াবাজ যে সিস্টেম টিকিয়ে রাখে সেই সিস্টেমের আমরা পতন চাই। কিন্তু দেখেছি সেই সিস্টেমকে আবারো টিকিয়ে রাখছে এবং চাঁদাবাজ ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি শক্তি। গণহত্যার বিচার এবং নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ কখনোই পাবো না। কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশে আর ফেরত আসতে দেব না। নতুন করে কাউকে আর স্বৈরাচার হতে দেব না।

এছাড়াও পথসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের সংগ্রামের কথা তুলে ধরেন এবং রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা বলেন, দেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এনসিপি জনগণের সঙ্গে আছে এবং থাকবে। পথসভা শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের খোঁজখবর নেন তারা। এনসিপির দাবি, এই পদযাত্রা শুধু একটি কর্মসূচি নয়, বরং একটি প্রতীক—যা দেশের রাজনীতিতে নতুন ধারার আগমনের ইঙ্গিত দিচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) ঝিনাইদহে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার

সিরাজগঞ্জে স্কুলছাত্র বলাৎকারের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকির(৪৫) এর বিরুদ্ধে চৌহালি থানায় মামলা দায়ের করা

টাঙ্গাইল সহ সারাদেশে যৌন নিগ্রহ ও নারী নির্যাতন বন্ধে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ক্রমবর্ধমান যৌন নিগ্রহ ও নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং যৌন নিগ্রহকারীদের সর্বচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জে চেকপোস্ট জোরদার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। অবৈধ

নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার। ইসরায়েলি সরকার জানায়, ফিলিস্তিনি সংগঠন হামাস

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম  

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম। বুধবার মন্ত্রিপরিষদ