খেলাপি ঋণে রেকর্ড: এক বছরে বেড়েছে ২ লাখ ৩৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ প্রান্তিক শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা—যা বিতরণকৃত মোট ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ।

মাত্র তিন মাসে (ডিসেম্বর-মার্চ) এই ঋণের পরিমাণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা। আর গত এক বছরে (২০২৪ সালের মার্চে ছিল ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি) খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ৩৮ হাজার ৪০ কোটি টাকা—যা দ্বিগুণেরও বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের কঠোর নিয়মনীতি বাস্তবায়নের ফলে এতদিন কাগজে-কলমে ‘ভালো’ দেখানো হলেও আসলে অনাদায়ী থাকা বহু ঋণ এখন খেলাপি হিসেবে তালিকাভুক্ত হচ্ছে। এতে ব্যাংক খাতের প্রকৃত ঝুঁচপূর্ণ অবস্থা দৃশ্যমান হলেও এটি আর্থিক খাতের জন্য অস্বস্তিকর বার্তা।

তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে বিতরণকৃত বহু ঋণ পরিশোধ না হওয়ায় তা এখন মন্দ ঋণে পরিণত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪৫ শতাংশ, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে ২০ দশমিক ১৬ শতাংশ, বিশেষায়িত ব্যাংকে ১৪ দশমিক ৪৭ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৪ দশমিক ৮৩ শতাংশ।

আইএমএফ-এর সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণ ৫ শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১০ শতাংশের নিচে নামাতে হবে। কিন্তু বর্তমান চিত্র এই লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, এরপর থেকেই নানা সুবিধার সুযোগে ব্যাংক খাতে অবাধ লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে ঋণখেলাপি সংস্কৃতি বিস্তৃত হয়েছে।

খেলাপি ঋণের লাগাম টানতে না পারলে দেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার ডিএসসিসির ওয়ার্ড সচিব

ডেস্ক রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)

আমাকে ৩টি মৃত্যুদণ্ডের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি : বাবর

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবনের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি। আরও অনেক মামলা দিয়ে আমাকে নির্যাতন করেছে।

অবৈধ বাঁধে ৩০ বছর ডুবে ছিল দুই হাজার বিঘা জমি, পাইপলাইনে মিলল মুক্তি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা নতুনপাড়া গ্রামের ‘কান্দর’ ও ‘গারা ক্ষেত’ এলাকায় দীর্ঘ ৩০ বছর ধরে চলা জলাবদ্ধতার অবসান ঘটেছে। এলাকাবাসীর অর্থায়ন এবং

সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে ২০ মে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও পেশাগত হয়রানির প্রতিবাদে আগামী ২০ মে সারাদেশে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ডাক দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

ইরান যুদ্ধের খবর বিকৃতির অভিযোগে সম্প্রচার লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

অনলাইন ডেস্ক ইরান যুদ্ধসংক্রান্ত খবর বিকৃতভাবে প্রচারের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কিছু সম্প্রচারমাধ্যমের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার

ফ্যাসিস্টরা ভারতে বসে বলছে, আমরা নাকি পালিয়ে গেছি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর তা‌দের নেতারা ভারতে ও দুবাই পালি‌য়ে গিয়ে ফুর্তি করছে, আরাম-আয়েশ করছে।