খুলনা-১ আসনে আমাকে চূড়ান্ত করেছে জামায়াত: কৃষ্ণ নন্দী

নিজস্ব প্রতিবেদক: খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দীর মনোনয়ন পাওয়ার ব্যাপারে গুঞ্জন আগে থেকেই। সম্প্রতি জামায়াতের বিভিন্ন সভা-সমাবেশে দলের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে তিনি খুলনার রাজনীতিতে বেশ আলোচিত হয়ে উঠেছেন। এবার এই আসনে দলটি থেকে মনোনয়ন পেতে পারেন ডুমুরিয়ার জামায়াত হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই।

কৃষ্ণ নন্দী বলেন, ‘খুলনা-১ আসনের জন্য তারা আমাকে নিশ্চিত করা হয়েছে। জামায়াত আনুষ্ঠানিক ঘোষণা দিলেই আপনারা জানতে পারবেন।’

শিগগিরই নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে তিনি জানান, ‘জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আমাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। এরপরই মাঠে নামব’।

কেন্দ্রীয় নেতারা কখন আসতে পারেন—এমন প্রশ্নে কৃষ্ণ নন্দীর বলেন, ‘খুব শিগগিরই আসবেন।’

এদিকে জামায়াতের অভ্যন্তরীণ কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে, বিশেষ করে দলটি প্রার্থী চূড়ান্ত করার আগে অন্য নেতাদের মধ্যে আস্থা ও সমর্থন আদায়ের বিষয়টি। তবে কৃষ্ণ নন্দী ইতোমধ্যে খুলনায় তার রাজনৈতিক শক্তি এবং দলের প্রতি সমর্থন জোরালো করার জন্য মাঠে কাজ শুরু করেছেন।

জামায়াতের কেন্দ্রীয় এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কৃষ্ণ নন্দী আমাদের প্রাথমিক চিন্তায় রয়েছেন এবং দলীয় পর্যায়ে তার প্রার্থী হওয়ার ব্যাপারে আলোচনা চলছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, কারণ মনোনয়ন প্রক্রিয়া এখনও চলমান।

এদিকে খুলনার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। শুধু খুলনা-১ (বটিয়াঘাটা–দাকোপ) আসনটিতে এখনো তারা প্রার্থী চূড়ান্ত করেনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেন্টমার্টিনে একমাত্র সরকারি স্কুলে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেন্টমার্টিনে রয়েছে মাত্র একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়—জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে নাকাল

জুলাই অভ্যুত্থানে ৩,৬১৯টি অস্ত্র লুট, উদ্ধার ৬২.৪ শতাংশ: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা থেকে মোট ৩ হাজার ৬১৯টি অস্ত্র লুট হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির

সিরাজগঞ্জে ট্যাংকলরি-গরুবাহী নছিমনের সংঘর্ষে নিহত ১,আহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বাসস্ট্যান্ডের কাছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্যাংকলরি ও গরুবাহী নছিমনের সংঘর্ষে ইউসুফ আলী (৩২) নামের নছিমনচালক নিহত ও ২জন

তাড়াশের নওগাঁ বাজারে দোকান ও বাসা বাড়ি দুধর্ষ ডাকাতি : ২০ লাখ টাকার মালামাল লুট  

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে একদল ডাকাত হানা দিয়ে নগদ অর্থ, রৌপ্য ও স্বর্ণালঙ্কার সহ বীজধান লুট করে নিয়ে গেছে । শুক্রবার

জবি শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার: প্রধান বিচারপতির বাসভবনের পশ্চিম গেইটসহ কাকরাইল মসজিদের সামনের চৌরাস্তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মাঝেই নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার