খুলনার ডুমুরিয়ায় পিকআপ চাপায় ৩ জন নিহত, আহত-২

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ও আহতরা ইজিবাইকের যাত্রী ছিলেন এবং স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ডুমুরিয়া থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক: এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ

২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে

তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরার প্রশ্নে আজ আপিল বিভাগে শুনানি

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফেরার বিষয়ে আজ মঙ্গলবার আপিল বিভাগে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ

ধানের শীষে ভোট চেয়ে ভোটারদের হুমকি দিলেন আ.লীগ নেতা!

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শরীয়তপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সফিকুর রহমান কিরণের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ ভোটারদের ‘হুমকি’ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে

নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার। ইসরায়েলি সরকার জানায়, ফিলিস্তিনি সংগঠন হামাস

চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট ভাতিজার

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ভাতিজা আব্দুল আজিজের বাড়িতে অবস্থানের পর অবশেষে সেই চাচিকে বিয়ে করেছেন ওই যুবক। তা আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে