খুলনায় সাবেক মেয়র খালেক ও এমপি জুয়েলসহ ৫৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা 

খুলনা প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা ও সাবেক জনপ্রতিনিধিসহ ৫৫ জনের বিরুদ্ধে খুলনা মহানগর আদালত মামলা গ্রহণ করেছেন। মামলাটির আবেদন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি।

রোববার আদালত মামলার আবেদন গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। সোমবার (১৮ আগস্ট) রাতে বাদী পক্ষের আইনজীবী মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামি তালিকায় যাদের নাম আবেদন করা হয়েছে তারা হলো, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, এসএম কামাল হোসেন, বেগম মুন্নুজান সুফিয়ান, আব্দুস সালাম মুর্শেদী, শেখ হেলাল উদ্দিন, নারায়ণচন্দ্র চন্দ, আক্তারুজ্জামান বাবু, রশীদুজ্জামান মোড়লসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

মামলার আবেদনে জানা যায়, ২০২৪ সালের ৩১ জুলাই দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি মিছিল বের করে। মিছিলটি খুলনার সাতরাস্তা মোড়ে পৌঁছালে প্রথমসারির নেতৃবৃন্দের নির্দেশে অন্য আসামিরা শর্টগান, পিস্তল, বোমা ও ইট-পাটকেল নিয়ে হামলা চালায়। এতে অনেক ছাত্র রক্তাক্ত জখম হন এবং প্রাণ ভয়ে দিকবিদিক ছুটতে থাকেন। আশপাশের ক্লিনিকে আহতদের ভর্তি করা হলে সেখানে গিয়েও হামলার অভিযোগ আনা হয়েছে।

বাদী পক্ষ জানায়, এ ঘটনায় ১০ আগস্ট খুলনা থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে ১২ আগস্ট খুলনা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিলেটের আল-হারামাইনে কেন এসেছিলেন নাহিদ ইসলাম

সিলেট ব্যুরো: সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেট আগমন নিয়ে তোলপার চলছে। আকষ্মিক আলোচিত ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের সিলেটের ব্যবসাপ্রতিষ্ঠান

জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল

অনলাইন ডেস্ক: দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক (দাঁড়িপাল্লা) পুনর্বহাল করা হয়েছে। ২৪ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে

সিরাজগঞ্জে র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ, পানিতে ডুবে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাব সদস্যদের দেখে পুকুরে ঝাঁপ দিয়ে ডুবে শাওন রেজা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল

ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতে

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) রাত

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

অনলাইন ডেস্ক: বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ৭ জুন শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

অশ্লীল কর্মকাণ্ড কাশবনের ভেতর

সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী এলাকার কাশবনে স্থানীয় লোকজন আগুন লাগিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার পর ওই কাশবনে এ ঘটনা ঘটে। সিলেট-জকিগঞ্জ