খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় মো. শামীম (৪২) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে সৈয়দ ঈসা কলেজের পাশে তার ভাড়া বাসায় ঢুকে ঘাড়ের পেছনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের মধ্যে জবাইকৃত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য ও তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দীর্ঘদিন ধরে আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করছিলেন তিনি।

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, “এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।”

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এমন কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে। ইতোমধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব

‘সাগর-রুনি হত্যা নিয়ে মুখ খুলেছে আসামিরা, দিয়েছে বেশ কিছু তথ্য’

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনির হত্যা মামলার বেশ কিছু তথ্য হাতে এসেছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ঊর্ধ্বতন

টপসয়েল কর্তন ও নদীর পাড় ধ্বংসের বিরুদ্ধে রায়গঞ্জে ৬ ঘণ্টার অভিযান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় টপসয়েল কর্তন ও নদীর পাড় বিনষ্ট করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে টানা ছয় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আদালতে ভার্চুয়ালি সাক্ষ্য দিতে প্রস্তুত হচ্ছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আদালতে ভার্চুয়ালি সাক্ষ্য দেওয়ার উদ্যোগ নিয়েছে। এতে বিচার কার্যক্রম দ্রুত হবে, কর্মঘণ্টা ও রাষ্ট্রীয় ব্যয় সাশ্রয় হবে এবং মামলাজট

কুমিল্লায় হিন্দু নারী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ‘বিএনপি নেতা’ পলাতক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী (৩৮) নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে বিএনপির স্থানীয় নেতা হিসেবে পরিচয়

ডিআইজি কার্যালয়ের সামনে এনসিপি ও ছাত্রদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: পটিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের