খুলনায় বিএনপি নেতার অফিসে গুলি-বোমা হামলা, শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন যোগীপোল ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের বোমা ও গুলিবর্ষণের ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রোববার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টায় কুয়েট রোড এলাকার যোগীপোল ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক (৪৫) স্থানীয় বাসিন্দা ও শিক্ষক বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) এবং মিজানুর রহমান নামের আরেক ব্যক্তি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, হামলার সময় মামুন শেখ কয়েকজন স্থানীয় নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি বোমা বিস্ফোরণ ঘটায় এবং চার রাউন্ড গুলি ছোড়ে দ্রুত পালিয়ে যায়।

হামলার বোমা বিস্ফোরণ ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় শিক্ষক ইমদাদুল হককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ মামুন শেখ ও মিজানুর রহমানও হাসপাতালের চিকিৎসাধীন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

ঘটনার পর খান জাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকাজুড়ে টহল জোরদার করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমার খণ্ডাংশ ও গুলির খোসা উদ্ধার করেছে।

খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, ‘যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এসি (মিডিয়া) মো. শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীদের গুলিতে ও বোমা হামলায় ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানতে পেরেছি ৷ পুলিশ ঘটনাস্থলে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযুক্তদের এখনো সনাক্ত করা যায়নি। পুলিশ কাজ করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ওমান সাগরে উত্তেজনা: ইরানের সতর্কবার্তায় সরে গেল মার্কিন যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক: ওমান সাগরে ইরানের নৌবাহিনীর হেলিকপ্টারের মুখোমুখি হওয়ার পর মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) গতিপথ পরিবর্তন করে সরে গেছে। বুধবার (২৩ জুলাই) সংঘটিত এ

টাঙ্গাইলে সাড়ে ১৩ কিঃমিঃ চারলেনে উন্নীতকরণ কাজ ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতিতে ধীরগতি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়ক টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতুর গোলচত্বর পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার চারলেনে উন্নীত করণের কাজ ব্যাপক ধীরগতি ও নানা

জামায়াতকে ভণ্ডামি বন্ধ করতে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের ত্যাগকে আড়াল করে জামায়াতে ইসলামী নতুন করে ধর্মীয় আবেগকে রাজনৈতিক পুঁজিতে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয়

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানালেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চলছে। তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই-এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন

যুক্তরাষ্ট্রে আকাশপথে অচলাবস্থা, আরো ১৪০০ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: বাজেট পাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে দ্বিতীয় দিনে ১৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। দেরিতে ছেড়েছে প্রায় ৬ হাজার ফ্লাইট। ফ্লাইট

সলঙ্গায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে থানার রামকৃষ্ণপুর