খুলনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলার কাজদিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার কাজদিয়া বাজারে ওবায়েদ ফার্মেসির সম্মুখে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।,

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় খুলনা-৪ আসনে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক পৃথক পৃথক গণসংযোগ করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় পারভেজ মল্লিকের রূপসা উপজেলা সদর কাজদিয়া বাজারে আসার কথা থাকায় তার অনুসারীরা কাজদিয়া বাজারে অবস্থান করছিলেন। এমন সময় বিএনপির প্রতিপক্ষ গ্রুপের কতিপয় সদস্য তাদের উপর হামলা চালায়। এতে শান্ত শেখ, শাহজাহান ও ইমরানসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শান্ত শেখ বলেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। যারা গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা অগ্রহণযোগ্য।

তিনি বলেন, সকালে স্থানীয় নেতাকর্মীরা পারভেজ ভাইয়ের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল। হামলায় আমার ভাইসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে সংঘর্ষের খবর জানতে পেরে পুলিশ দ্রুত যেয়ে সবাইকে ওই জায়গা থেকে সরিয়ে দেয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আ. লীগকে সমর্থন দিয়ে সাবেক বিএনপি নেতা বললেন, দেশে ফিরবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন কিশোরগঞ্জের সাবেক প্রতিমন্ত্রীপুত্র এবং কিছুদিন আগে বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক নেতা অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন।, তিনি ছাত্র-জনতার

চীনে বিষাক্ত খাবারে ২৩৩ শিশু অসুস্থ, সিসার মাত্রা ছাড়িয়েছে ২ হাজার গুণ

অনলাইন ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের তিয়ানশুই শহরের একটি কিন্ডারগার্টেনে খাবারে খাওয়ার অযোগ্য রং ব্যবহার করায় সিসার বিষক্রিয়ায় অন্তত ২৩৩ শিশু গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। শিশুদের

ভিক্ষুকের কাছে পাওয়া গেল দুই বস্তা টাকা, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারী বা ‘পাগলী’র কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের

হাসিনা ও টিউলিপের বিরুদ্ধে প্লট দুর্নীতির ২ মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি)। এদিন ঢাকার বিশেষ জজ

ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: রুকনদের ভোটে তৃতীয়বারের জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান। রোববার (২ নভেম্বর) দুপুরের দিকে জামায়াতে ইসলামী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০২৬-২০২৮

কুষ্টিয়ায় ভ্যান চালককে গলা কেটে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার হাসিমপুর গ্রামের চর এলাকায় তার