খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক খুলনা নগরীর লবনচরা থানা এলাকায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ চারজনের মধ্যে দুই নারী গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে ঢাকায় প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় প্রায় তিন বছর আগে কারাগারে যান। সেখানে ইমরান নামের এক সন্ত্রাসীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ইমরান রাশিদুলের বাড়িতে আসা-যাওয়া করতেন। একপর্যায়ে রাশিদুল ও ইমরানের স্ত্রী ফাহিমার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ছয় মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্ধ ইমরান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর জের ধরেই বৃহস্পতিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঘুড়কা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রয়হাটি মাদ্রাসা মাঠ চত্বরে ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেলিম

বিএনপি-সনাতন ধর্মাবলম্বীসহ ১০৫ জনের জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন বিএনপি, সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ১০৫ জন। রোববার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার রোজগঞ্জ বাজারে ফুল

বেলকুচিতে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান মাস্টার কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান মাস্টারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিস্ফোরক মামলায় তাকে বেলকুচি আমলী

চিন্ময় কৃষ্ণের জামিন শুনানিতে অংশ নিতে আদালতে ১১ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হবে আজ। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এ

ফেসবুক অ্যাপে আবারও বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক: ফেসবুক আবার মূল জায়গায় ফিরছে। বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস— এই তিনটিতেই বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার মেটা এ তথ্য জানায়। বছরের

মে মাসে ছুটির পর ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক: ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটির পর এবার মে মাসে দুবার তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন