খুব যন্ত্রণায় আছি, আমরা এখন মৃত্যুই চাই’: আল-আকসা হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলের আল-আকসা হাসপাতালে আহতদের চিকিৎসার চাপ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্যব্যবস্থায় চিকিৎসকরা অসহায় হয়ে পড়েছেন।

শনিবার গাজার বর্তমান চিকিৎসার অবস্থা নিয়ে আল জাজিজার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

গাজার উত্তরাঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা আহত ও বাস্তুচ্যুত আম্মার আল-গানদুর বলেন, ‘আমরা ক্রমাগত যন্ত্রণায় আছি, আর চিকিৎসক ও নার্সরা আমাদের জন্য খুব একটা কিছু করতে পারছেন না। আমাদের মনোবল ভেঙে গেছে। আমরা ক্লান্ত, অবসন্ন। এখন আমরা মৃত্যুকেই কামনা করছি।’

প্রতিবেদনে বলা হয়—হাসপাতালের প্রতিটি কোণ এখন উপচে পড়ছে। করিডোর ও মেঝেতে পর্যন্ত রোগীরা শুয়ে আছেন। চিকিৎসকেরা বলছেন— তারা এখন এমন সংখ্যক রোগী সামাল দিতে হচ্ছে যা এই হাসপাতালের ধারণক্ষমতার বহু গুণ বেশি।,

হাসপাতালের ভেতরে অস্থায়ী ওয়ার্ড হিসেবে তাঁবু বসানো হয়েছে। কিন্তু এতে সংকট প্রশমিত হয়নি; বরং চাহিদার চাপ এতটাই বেশি যে এসব তাঁবুও এখন ভেঙে পড়ার উপক্রম, জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি।

‘এই তাঁবুগুলোর ভেতরে চিকিৎসকদের হাতে যতটুকু সক্ষমতা আছে তা দিয়েই কাজ চালাচ্ছেন। আমরা এমন রোগীদের দেখেছি যাদের গুরুতর ক্ষত, হাড় ভাঙা, এমনকি জরুরি অস্ত্রোপচার পর্যন্ত তাঁবুর নিচেই করা হচ্ছে—কারণ ভেতরে একটিও খালি বেড নেই,’ বলেছেন আরেক বাস্তুচ্যুত বাসিন্দা মুহাম্মদ তুর্ক।

চিকিৎসা দলগুলো বলছে—তাদের সামনে থাকা সংকট ভয়াবহ। প্রয়োজনীয় ওষুধের মজুদ ফুরিয়ে যাচ্ছে, আর চিকিৎসকও যথেষ্ট নেই।

যেসব বাস্তুচ্যুত পরিবার নিরাপত্তার আশায় দক্ষিণে পাড়ি জমিয়েছিল, তারা এখন দেখছে—সেখানে হাসপাতালগুলোও অসহায়, নিরবচ্ছিন্ন আহত ও রোগীর ঢল সামলাতে পুরোপুরি অক্ষম।,

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার সময়ের বট বাহিনীর মতো এনসিপির বট একই ভাষায় আমাকে আক্রমণ করছে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা একটি বেসরকারি টেলিভিশন টকশোতে বলেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায়

হারানো পাখির সন্ধানে অভিনব উদ্যোগ, ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবর এলাকা থেকে হারিয়ে যাওয়া একটি পোষা পাখির সন্ধানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তার মালিক। প্রিয় পাখিটি ফিরে পেতে তিনি দিয়েছেন ২০ হাজার

তাড়াশ পৌর যুব জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে পৌর যুব জামায়াতের উদ্যোগ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ ই রমজান)

কানাডায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি, তদন্ত শুরু

অনলাইন ডেস্ক: কানাডার টরন্টো শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ

মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় সাত হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ

সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্রের গোপন সুড়ঙ্গ উন্মোচন ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পানির নিচে ক্ষেপণাস্ত্র টানেলের একটি নেটওয়ার্ক উন্মোচন করেছে ইরান। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানে হামলা হলে