খিলক্ষেতে রেলের জমি দখলমুক্ত: মণ্ডপ সরানো নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে নির্মিত অস্থায়ী মণ্ডপ অপসারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জনস্বার্থে সরকারি জমি দখলমুক্ত করতে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত বছরের দুর্গাপূজায় পূর্বানুমতি ছাড়াই খিলক্ষেত এলাকায় রেলের জমিতে একটি অস্থায়ী মণ্ডপ নির্মাণ করা হয়। পরে পূজা শেষে মণ্ডপ সরিয়ে নেওয়ার শর্তে অনুষ্ঠান পরিচালনার অনুমতি দেওয়া হয়। আয়োজকরা রেল কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি দিলেও পূজা শেষে মণ্ডপটি অপসারণ করা হয়নি। বরং সেখানে স্থায়ী মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

রেল উপদেষ্টা জানান, বারবার অনুরোধ সত্ত্বেও মণ্ডপ না সরানোয় অবশেষে বৃহস্পতিবার আইনানুগভাবে মণ্ডপটি অপসারণ করা হয়। তিনি বলেন, “এটি সরকারি জমি। জনসাধারণের সম্পত্তি দখলমুক্ত করতেই আমরা ব্যবস্থা নিয়েছি।”

রেল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে রেলের ওই এলাকায় গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট, রাজনৈতিক দলের কার্যালয়, কাঁচাবাজারসহ বিভিন্ন স্থাপনা পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হয়। সর্বশেষ অপসারণ করা হয় অস্থায়ী মণ্ডপটি। প্রতিমাগুলো যথাযথ ধর্মীয় মর্যাদায় বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় বিভ্রান্তি না ছড়াতে এবং উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সরকারি জমি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুমানা মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জেলা বিএনপি নেতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে

যুক্তরাষ্ট্রে বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। মূলত প্রবল বর্ষণে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা

বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে সাব্বির হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাব্বির উল্লাপাড়া উপজেলার বড়হর

টাঙ্গাইলে সন্তানদের সামনেই স্ত্রীর নির্মম হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে শিশু সন্তানদের সামনেই স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার

মাদ্রাসা ছাত্রকে অমানবিক নির্যাতন করেন,প্রধান মাওলানা।

জোরারগঞ্জ থানা পাশে আশরাফুল উলুম তাহফিজুল কুরআন হাফেজি মাদ্রাসার প্রধান মাওলানা ফয়জুল্লার কাণ্ড দেখুন!  গত সোমবার ২৮ তারিখ সন্ধার সময় বারৈয়ারহাট বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী

মেহেরপুরে বিদেশী পিস্তল সহ একজন গ্রেপ্তার 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ১টি বিদেশী পিস্তল,৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ গােলাম মােস্তফা ডাকু (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকু জেলার গাংনী পৌর