খালেদা জিয়া অসুস্থ থাকায় এখনই তফসিল চায় না এনসিপি

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থ থাকায় এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চায় না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা ইসিকে বলেছি, তফসিল দেয়ার সময়য়ে যেন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, প্রত্যেকটা দলের ভেতরেই যেন নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে এবং সার্বিক রাজনৈতিক পরিবেশটা যাতে থাকে। সেই সময়টায় যদি তফসিল দেয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলের জন্য উপকার হয়।’

তিনি আরও বলেন, ‘লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে। আমাদেরও উদ্বেগ রয়েছে। এখন যে ডিসি-এসপি বদলি হচ্ছে, সে বিষয়ে যেন নির্বাচন কমিশন খেয়াল রাখে। সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি। এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে যাতে নিরপেক্ষ ব্যক্তিরাই নিযুক্ত হয়। কারণ, যদি রাজনৈতিক প্রভাব এই বদলির ক্ষেত্রে থাকে, তাহলে নির্বাচনে এর প্রভাব পড়বে।’

ইসির সঙ্গে আলাপ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তফসিল নিয়ে কথা হয়েছে। আমরা বলেছি, রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে তখন যদি তফসিল দেয়া হয়, তখন কাজটা অনেক সহজ হবে। গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। ফলে এখন দেশের যে পলিটিক্যাল সিচুয়েশন রয়েছে, সেটা হলো একটা সংকটময় পরিস্থিতি। আমরা বলছি, সংকট উত্তরণ করে সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে গুলি, আহত ৫ সেনা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অন্যতম বৃহৎ সেনাঘাঁটি ফোর্ট স্টুয়ার্টে গোলাগুলির ঘটনায় পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার, ঘাঁটিতে কর্মরত এক সার্জেন্ট সহকর্মীদের

আজ চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (৫ জানুয়ারি)। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে

মায়ের অপমানের প্রতিশোধ নিতে ১০ বছর পর নৃশংস খুন

অনলাইন ডেস্ক: মাত্র ১১ বছর বয়সে মায়ের অপমান সহ্য করতে হয়েছিল সোনু কাশ্যপকে। সেই ঘটনার প্রতিশোধ নিতে তিনি অপেক্ষা করেছেন এক দশক। শেষ পর্যন্ত ২১

অবৈধ পথে ইতালি যাত্রাকালে সাগরে ট্রলার দুর্ঘটনা: উল্লাপাড়ার যুবক নিখোঁজ

মানবপাচারের অভিযোগে একজন আটক সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবক অবৈধ পথে ইতালি যাওয়ার সময় সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মানবপাচারের অভিযোগে

ইসরায়েলি গণমাধ্যমে আবারো বাংলাদেশ: পাসপোর্ট প্রসঙ্গ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেনো ইসরায়েলে যেতে না পারেন সেটি নিশ্চিতে ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এমন বাক্য পাসপোর্টে

ভুয়া মুক্তিযোদ্ধার ভিড়ে বছরে উধাও ২ হাজার ৪০০ কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা নিয়ে দেশের সবচেয়ে পুরনো বিতর্ক যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সরকারি হিসাব অনুযায়ী, ১৯৯৪ সালে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল