খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানালেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চলছে। তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই-এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)। স্থানীয় সময় বিকেলে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। ২-১ দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা।

ডা. জাহিদ বলেন, কোন প্রক্রিয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা হবে- সেটাও তখন জানানো হবে। পরবর্তীতে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে; জানান চিকিৎসক জাহিদ। খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেয়ার সম্ভাবনা আছে কিনা-জানতে চাইলে বলেন, এটা নির্ভর করছে চিকিৎসকদের ওপর।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ২০১ জন নিহত, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট

অনলাইন ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ২০১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। ইরানের মেহের নিউজকে ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র বলেন, ইসরায়েল ও

দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে চার শিশু নিহত, নিখোঁজ দুই

নিজস্ব প্রতিবেদক জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে পড়ে ব্রহ্মপুত্র নদে নিমজ্জিত হয়ে চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। শনিবার

চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন চালুতে ট্যাংকার শিল্পে ধস, বেকার হওয়ার শঙ্কায় হাজারো শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: অর্থ ও সময় সাশ্রয়ের লক্ষ্যে চালু হওয়া চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন প্রকল্প জ্বালানি খাতে নতুন দিগন্তের সূচনা করলেও এর কারণে চরম সংকটে পড়েছে দেশের ট্যাংকার

সিরাজগঞ্জে দুই উপজেলায় তিন মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের একই দিনে দুই উপজেলা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দিবাগত রাতে বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে

সিরাজগঞ্জ চৌহালীতে জামায়াতের জনসভা: বিএনপি কর্মী যোগদান নিয়ে দ্বিমত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সোমবার বিকেলে। স্থল চর দারুস সালাম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা অনুসন্ধানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন