খালেদা জিয়ার রোগমুক্তিতে টাঙ্গাইলে খতমে কুরআন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকালে টাঙ্গাইল শহর বিএনপির উদ্যাগে কেন্দ্রীয় গোরস্থান মাদ্রাসা মাঠে ওই খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন, কেন্দ্রীয় গোরস্থান মসজিদের ইমাম আশরাফুজ্জামান কাশেমী।

ওই খতমে কুরআন ও দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থী, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

রাকসু নির্বাচন: ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইতিহাস গড়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ২৩টি পদের মধ্যে ২০টিতেই তারা জয়ী হয়ে

প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। বুধবার এ র‍্যালীটি মিয়ারবাজার থেকে

রাজশাহীতে চায়না নববর্ষ উদযাপন করলো আদিবাসী সম্প্রদায় 

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী নাচ গানের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কান্তপাশার গ্রামে চায়না নববর্ষ পালন করা হয়েছে। আজ সকালে এই আয়োজনে আদিবাসী পল্লীর নারী পুরুষ

প্রধান উপদেষ্টা আ. লীগ কী জিনিস বোঝেননি, ফিরে এলে হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না: ইলিয়াস

ডেস্ক রিপোর্ট: কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি-ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে

লন্ডনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে গনধলাইয়ের চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা

অনলাইন ডেস্ক: লন্ডনে সফরে গিয়ে হামলার মুখে পড়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চ্যাথাম হাউসে এক আলোচনা সভা শেষে গাড়িতে ওঠার সময় তার ওপর হামলার চেষ্টা