খালেদা জিয়ার বাসভবনের সামনে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে চার মাস পর দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথিসহ সফর সঙ্গীদের নিয়ে কাতারের আমিরের দেওয়া ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ করে আজ মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এদিকে তাকে স্বাগত জানাতে গুলশানে তার বাসভবন ফিরোজার সামনের সড়কে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

দলীয় ও জাতীয় পতাকা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেকের হাতে রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি।

বাসভবনের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিএনপির স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

বাসভবন ফিরোজার প্রবেশ পথে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোথায় অবস্থান নেবেন সে দিকনির্দেশনা আগেই দিয়ে দিয়েছেন দলীয় হাইকমান্ড। তবে খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে না। হেঁটেও যাওয়া যাবে না।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পর দিন ৮ জানুয়ারি হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা। সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। ১৭ দিন চিকিৎসার পর বড় ছেলের বাসায় উঠেন। পরবর্তীতে সেখানেই তার চিকিৎসা কার্যক্রম চলে।

সেখানে বিশ্রাম ও চিকিৎসার কারণে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং চিকিৎসক ও মেডিক্যাল বোর্ডের সদস্যসহ ১৩ জন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাজিরায় ৫ কেজি গাঁজা সহ মাদক কারবারী আটক

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মো. চান মিয়া (৪০) নামে এক মাদক কারবারীকেন ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩) সকালে

সহিংসতা আরও উসকে দিতে ইরানে ঢুকছে মার্কিন অস্ত্র-বিস্ফোরক: গোয়েন্দা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ইরানের বিভিন্ন এলাকায় কয়েকটি বাড়ি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা কর্মকর্তারা জানান, সাম্প্রতিক অভিযানে উদ্ধার হওয়া

শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের প্রতিহত করতে হবে। শুক্রবার (১০

নিয়মবহির্ভূত ভাবে আগত পি আই ও এর বিরুদ্ধে অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে শাহজাদপুর উপজেলায় এক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পি.আই.ও.)। আবুল কালাম আজাদের বদলি নিয়ে স্থানীয় সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে,

বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৯ জানুয়ারী) বিকেল ৫

সিরাজগঞ্জে নানা আয়োজনের খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশন বৃত্তি ও সনদ প্রদান

নজরুল ইসলাম: নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে কামারখন্দে খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশন আয়োজনে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। বুধবার (১২ফেব্রুয়ারী)