খালেদা জিয়ার জানাজা: নিরাপত্তায় থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। জানাজাস্থলে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার দাফন ও জানাজা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা উপস্থিত থাকবেন।

এর আগে দুপুরে খালেদা জিয়ার মৃত্যুতে তার দাফন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসেন উপদেষ্টারা।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন; আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল; নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন; সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী; স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ওমরাহ যাত্রীদের যে ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করল সৌদি সরকার

অনলাইন ডেস্ক: চলতি বছর ওমরাহ যাত্রীদের ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরবের সরকার। এ রোগগুলো হলো মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার (পীত জ্বর), করোনা এবং

ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক দিলেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।সম্প্রতি ভারতে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল-২০২৫ বাতিলের দাবিতে ও ভারতজুড়ে অব্যাহত মুসলিমদের প্রতি সহিংসতার প্রতিবাদে গণমিছিলের

রাজপথে যুগপৎ আন্দোলন: অস্থিরতার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীসহ

হাওয়াইয়ে সুনামি সতর্কতা, নাগরিকদের সাবধান থাকতে বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর জাপানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে হাওয়াই অঙ্গরাজ্য, দক্ষিণ আলাস্কা ও

পুলিশের সামনে ছয় বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ে। এরপর এক বছরেরও বেশি সময় পার হয়েছে।

বেলকুচিতে শাড়ি প্রিন্ট কারখানা ভস্মীভূত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি একটি শাড়ি কারখানা আগুনে পুড়ে গেছে। এতে বিপুল সংখ্যক কাপড়, কম্পিউটার, আসবাব ও চারটি মেশিন পুড়ে গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)